ভারতে ইতিমধ্যেই অফিস ও শোরুমের জন্য জায়গা নিয়েছিল আমেরিকান গাড়ি প্রস্তুতকারক টেসলা। এবার মুম্বইয়ের কুরলা ওয়েস্টের লোধা লজিস্টিক্স পার্কে ২৪ হাজার ৫৬৫ বর্গফুট জায়গা লিজ নিল তারা। জানা গিয়েছে, সেখানে তারা ওয়্যারহাউস বানাতে চলেছে। আর তারপরই জল্পনা শুরু হয়েছে ঠিক কবে থেকে ভারতে মিলবে ইলন মাস্কের সংস্থার ইলেকট্রিক গাড়ি। জানা গিয়েছে, লোধা ডেভেলপার্সের থেকে ওই […]