Kolkata: রাজীব কুমারের হাতছাড়া হল এই পদ - Bengali News | DG Rajiv Kumar relieved from the post of Secretary of the Department of Information and Technology - 24 Ghanta Bangla News
Home

Kolkata: রাজীব কুমারের হাতছাড়া হল এই পদ – Bengali News | DG Rajiv Kumar relieved from the post of Secretary of the Department of Information and Technology

Spread the love

রাজীব কুমার, আইপিএসImage Credit source: Tv9 Bangla

কলকাতা: আইপিএস বদলের পাশাপাশি কয়েকটি দফতরের সচিব স্তরে রদবদল করা হল। কয়েকজন সচিবকে যেমন দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। তেমনই কয়েকটি পদে থেকে সরানো হয়েছে।

কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তথ্য ও প্রযুক্তি দফতর সূত্রে খবর, তথ্য ও প্রযুক্তি দফতরের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিজি রাজীব কুমারকে। মঙ্গলবার থেকে এই দায়িত্ব সামলাবেন অনুপ আগরওয়াল। এর আগে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকাকালীন ২০১৯ সালে আইপিএস অফিসার রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সাধারণ ভাবে ওই পদটি প্রশাসনের অন্দরে আইএএস-দের ‘ক্যাডার পোস্ট’ হিসাবেই চিহ্নিত ছিল।

অপরদিকে, সংশোধনাগার দফতরের নতুন অতিরিক্ত মুখ্য সচিব হলেন হৃদেশ মোহন। তিনি এতদিন সর্বশিক্ষা ও গ্রন্থাকার দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার থেকে এই দায়িত্ব সামলাবেন আইপিএস রাজেশ কুমার। এতদিন এই আইপিএস সংশোধনাগার দফতরের সচিব ছিলেন। কারিগরি শিক্ষা দফতরের এই অতিরিক্ত মুখ্য সচিবের তথ্য ও প্রযুক্তি দফতরটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *