IPL 2025, Virat Kohli: 'শিশুর মতো ঘুমোব...', কান্না-হাসির বিরাট আবেগ - Bengali News | I Will Sleep like a Baby, Says Virat Kohli after RCB Wins Maiden IPL Trophy - 24 Ghanta Bangla News
Home

IPL 2025, Virat Kohli: ‘শিশুর মতো ঘুমোব…’, কান্না-হাসির বিরাট আবেগ – Bengali News | I Will Sleep like a Baby, Says Virat Kohli after RCB Wins Maiden IPL Trophy

Spread the love

এতদিন আরসিবি সমর্থকরা মরসুমের শুরুতে বলতেন, ই সালা কাপ নামদে। অর্থাৎ এ বছর কাপ আমাদের। কিন্তু সেই আক্ষেপ পূরণ হতে সময় লাগল ১৮তম সংস্করণ। এ বার কী বলতে হবে? ক্রিস গেইল, এবিডি-দের শিখিয়ে দিলেন বিরাট। বলছেন, ‘এখন আমরা বলব, ই সালা কাপ নামদু।’ অর্থাৎ এ বার ট্রফি আমাদেরই। ম্যাচ শেষ হতে বিরাট কোহলির নানা রূপ দেখল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। উইকেট পড়তে বেশ কয়েক বার বিরাট লাফ, কিন্তু জয় নিশ্চিত হতেই বসে পড়লেন বিরাট। কান্না ঢাকার মরিয়া চেষ্টা। যদিও আবেগ ধরে রাখা সহজ নয়।

মাঠ ছাড়ার সময় টুপি দিয়ে কান্না ঢাকলেন। কিন্তু এত বছরের চাপা সব হতাশা, এক্সাইটমেন্ট ঢাকা এত্ত সহজ! আইপিএল জিততেই যেন শিশুর মতো হয়ে গেলেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মার আলিঙ্গনে কান্নায় সব আবেগ যেন বের করতে পারলেন। সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলি বলেন, ‘আমার কৈশোর, যৌবন, সব দিয়েছি এই টিমের জন্য। এই ট্রফি আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, ততটাই সমর্থকদের।’ প্রত্যেকের অবদানে এই ট্রফি।

বিরাট কোহলিকে সাম্প্রতিক সময়ে এতটা খোলা মনে কথা বলতে দেখা যায়নি। যেমনটা আমেদাবাদে চ্যাম্পিয়ন হওয়ার পর বললেন। কোনও প্রশ্নই তাঁর কাছে বিরক্তির নয়। বলছেন, ‘ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। অবশেষে আমার কোলে এই ট্রফিটা এল। আজ রাতে শিশুর মতো ঘুমোব।’ বিরাট কোহলি যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের। তেমনই সতীর্থ থেকে কোচ সকলেই বলছেন, এই ট্রফি বিরাট কোহলির জন্যই জিততে মরিয়া ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *