অসহিষ্ণুতা! নাকি দীর্ঘদিনের অন্য কোনও জমা রাগ। এমন প্রশ্নই উঠছে একটি ঘটনা ঘিরে। ২৬ বছরের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেছেন। এর কারণ, বউ শুধু রিল বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেন! বউয়ের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে সেই ব্যক্তিকে। স্বামী সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ স্ত্রীর। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে। […]