একসঙ্গে উড়ছে লাল-গেরুয়া আবির, বাদ শুধু সবজু, কেন? - 24 Ghanta Bangla News
Home

একসঙ্গে উড়ছে লাল-গেরুয়া আবির, বাদ শুধু সবজু, কেন?

Spread the love

একসঙ্গে উড়ছে লাল-গেরুয়া আবির, বাদ শুধু সবজু, কেন?

ধূপগুড়ি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাটিয়ালি সমবায় সমিতি দখল সিপিআইএম-বিজেপি-কংগ্রেস জোটের। সমবায় জিততেই লাল-গেরুয়া আবির মাখিয়ে উল্লাস। এটা ‘অবৈধ’ দাবি তৃণমূলের।

রবিবার উত্তর ধূপঝোড়ার অফিসে আয়োজিত সাধারণ সভায় সিপিএম-বিজেপি-কংগ্রেস সমর্থিত ছ’জনের একটি যৌথ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করে। শাসকদল তৃণমূল কংগ্রেস কোনও প্রার্থী না দেওয়ায় ভোটাভুটির প্রয়োজনই পড়েনি।বোর্ড গঠনের পর সমিতি চত্বরে উৎসবের আবহ তৈরি হয়—লাল ও গেরুয়া আবিরে রাঙে সমর্থকদের।

window.onload = function() {
window._taboola = window._taboola || [];

var isMobile = is_mobile(); // Assign function return value to a variable
console.log(“isMobile:”, isMobile); // Debugging output

if (!isMobile) {
console.log(“Loading desktop ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-desk-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
} else {
console.log(“Loading mobile ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-mob-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
}
};

বিজেপির প্রাক্তন সমতল মণ্ডল সভাপতি মজনুল হক বলেন, “এই বোর্ড শাসক দলের বিরোধী শক্তির মিলিত প্রয়াস। তৃণমূল কোনও প্যানেলই দিতে পারেনি। সেটাই প্রমাণ করে জনগণের মনোভাব বদলাচ্ছে।” সিপিএম নেতা দীনেশ রায় ও কংগ্রেস-সমর্থিত সদস্য সফিরউদ্দিন আহমেদ জানান, “এই জোট বোর্ড নিছক রাজনৈতিক অবস্থান নয়। বরং কৃষকদের স্বার্থে একটি কার্যকর উদ্যোগ। প্রতিটি সিদ্ধান্তই হবে সম্মিলিত ভাবে।”

তবে গোটা ঘটনাকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের মাটিয়ালি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি অভিযোগ করেন, “এই সাধারণ সভার কথা অধিকাংশ সদস্যকেই জানানো হয়নি। বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন সমবায় দফতরের নজরে রাখছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এককভাবে না পারলেও বিরোধীরা জোটে মিলে রাজ্যের শাসক দলের গড়ে যে আঘাত হানতে চাইছে, মাটিয়ালির এই উদাহরণ তারই প্রতিচ্ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *