Tarique Rahman: বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান? – Bengali News | What did Tarique Rahman First Did after Returning to Bangladesh after 17 Years
পথটা কম ছিল না। অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। অবশেষে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান (Tarique Rahman)। সিলেট হয়ে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফিরেই আবেগঘন হয়ে পড়েন তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে নামেন তারেক রহমান। এরপর সেখান থেকে আরেকটি বিমানে ঢাকায় আসেন। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ (স্থানীয় সময়) তিনি ভিআইপি গেট দিয়ে বের হন। বিমানবন্দরের বাইরে এসে বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। জুতো খুলে খালি পায়ে দাড়িয়ে থাকেন। হাতে তুলে নেন এক মুঠো মাটিও। এত বছর পর দেশে ফিরতে পেরে আবেগঘন হয়ে পড়েন তিনি।