Humayun Kabir: 'হুমায়ুন চাচার নিজেরই কিছু ঠিক নেই...', বাদ পড়েই 'ভরপাই' করার কথা বলছেন নিশা - Bengali News | Nisha Chatterjee raises question after Humayun Kabir removed her name from candidate list - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘হুমায়ুন চাচার নিজেরই কিছু ঠিক নেই…’, বাদ পড়েই ‘ভরপাই’ করার কথা বলছেন নিশা – Bengali News | Nisha Chatterjee raises question after Humayun Kabir removed her name from candidate list

Spread the love

কলকাতা: সোমবার মঞ্চে উঠে পাশে দাঁড় করিয়ে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে বালিগঞ্জে টিকিট দিয়েছিলেন হুমায়ুন। ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। এবার সেই ইস্যুতেই প্রশ্ন তুলেছেন নিশা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, শুধুমাত্র হিন্দু-ব্রাহ্মণ বলেই তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

এদিন হুমায়ুন বলেছেন, “জানতাম উনি একজন সেলিব্রিটি। ওঁর যে বারে গিয়ে ড্রিংকস করার ছবি সামনে এসেছে, তাতে ব্যক্তিগত জীবন, চলাফেরা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আমি এসব জানতাম না। ব্রাহ্মণের মেয়ে বলে প্রার্থী করেছিলাম। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টে দিয়েছি।”

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশা বলেন, “মঞ্চে যখন দাঁড় করালেন, তখন আমার ব্যাপারে খোঁজ নেননি। একজনকে প্রার্থী করছেন, নিশ্চয় খোঁজ খবর নিয়েই করছেন। মঞ্চে তো অনেকেই ছিল। আমাকেই কেন তুললেন।”

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *