EPFO Pension: ৬০ নয়, এবার কি কম বয়সে চাকরি ছাড়লেই পাবেন পেনশন? – Bengali News | Employees’ Provident Fund Organisation: EPFO Pension: Not at 60, but will you now receive a pension even if you leave your job at a younger age?
আচ্ছা, এবার কি ৫০ বছর বা তার আগে থেকেই পেতে পারেন পেনশন? লোকসভার এবার এই প্রশ্নের একটা সোজাসাপ্টা উত্তর দিয়ে দিলেন দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে। তিনি বলেন ২০২৫ সালে নতুন করে এমন কোনও নিয়ম আনা হয়নি। এ ছাড়াও আরও একটা খারাপ খবরও রয়েছে এখানে। ন্যূনতম পেনশন এক হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করার বিষয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী জানান, এই স্কিম এমপ্লয়ার ও কেন্দ্রীয় সরকারের অনুদানে চলে। ২০১৯ সালের মার্চ মাসের মূল্যায়ন অনুযায়ী, এই তহবিলে ঘাটতি রয়েছে। তবে, সরকার বাজেট থেকে প্রতি মাসে এক হাজার টাকা ন্যূনতম পেনশন হিসাবে দেওয়া জারি রাখবে।