Public Sector Banks: ১২ লক্ষ কোটির ঋণ মুকুব করেছে সরকারি ব্যাঙ্কগুলো, জারি রয়েছে ঋণ আদায়! - Bengali News | Public sector banks have waived off loans worth Rs 12 lakh crore, loan recovery is ongoing! - 24 Ghanta Bangla News
Home

Public Sector Banks: ১২ লক্ষ কোটির ঋণ মুকুব করেছে সরকারি ব্যাঙ্কগুলো, জারি রয়েছে ঋণ আদায়! – Bengali News | Public sector banks have waived off loans worth Rs 12 lakh crore, loan recovery is ongoing!

Spread the love

Image Credit source: Ramesh Pathania/Mint via Getty Images and Craig Hastings/Moment/Getty Images

গত ১০ অর্থ বছরে মোট ১২ লক্ষ ৮ হাজার ৮২৮ কোটি টাকার ঋণ মকুব করেছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো। এই তথ্য দিয়েছেন দেশের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরী।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ২২ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত ১২ লক্ষ কোটি টাকার বেশি ঋণ মকুব করা হয়েছে।

কিন্তু এইভাবে ঋণ মকুব কেন করা হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, নন পারফর্মিং অ্যাসেট বা রাইট অফ মকুব করা হয়েছে মাত্র। রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্ক বোর্ডের নিয়ম মেনেই এই ঋণ মকুব কাজ করা হয়েছে। এই ঋণ মকুব ফলে ঋণগ্রহীতার দায় কিন্তু মকুব হয়নি। এই অনাদায়ী ঋণ আদায়ের জন্য আইন মেনে পদক্ষেপ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো।

বিশেষজ্ঞরা বলছেন, এমন করলে ব্যাঙ্কের ব্যালেন্স শিটে তার একটা প্রভাব পড়ে। আর এর ফলে ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য ভাল, সেটাও বোঝানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *