Arup Biswas: যুবভারতীকাণ্ডে ‘ক্রীড়ামন্ত্রী অরূপের ইস্তফা’ - 24 Ghanta Bangla News
Home

Arup Biswas: যুবভারতীকাণ্ডে ‘ক্রীড়ামন্ত্রী অরূপের ইস্তফা’

Spread the love

Arup Biswas: যুবভারতীকাণ্ডে ‘ক্রীড়ামন্ত্রী অরূপের ইস্তফা’

কলকাতা: মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। এই খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লিখলেন, ‘অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেছে।’

মঙ্গলবার সকাল থেকে ঘটনাক্রম ১, এদিন মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত কমিটি রিপোর্ট জমা দেয়। রিপোর্টে  ঘটনার দিন পুলিশের ভূমিকা কী ছিল, কীভাবে ব্যবস্থাপনা সাজানো হয়েছিল, কীভাবে চলছিল নজরদারি, সেই বিষয়ে পুলিশের কাছে জবাব চাওয়া হয়।

ঘটনাক্রম ২। এরপরই দেখা যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়। শোকজ করা হয় বিধাননগরের কমিশনার মুকেশ কুমারকে।

ঘটনাক্রম ৩। এরপরই সামনে আসে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাতে লেখা ইস্তফা চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।

ঘটনাক্রম ৪। এর কিছুক্ষণের মধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “কুণাল ঘোষের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।”

TV9 বাংলাকে ফোনে কুণাল ঘোষ বলেন, “এটা একটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ঘটনা। মুখ্য়মন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। ১৯০০ সালে ১৬ অগাস্ট ইডেনে ১৬ জনের মৃত্যুর পর সিপিএম করেনি। ১৯৯৬ সালে ইডেনে ভারত শ্রীলঙ্কা ম্যাচের তাণ্ডবের পরও  সিপিএমের কেউ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটা পুলিশি তদন্ত, অন্যটা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত। শোকজ করা হয়েছে ডিজিকে। এই তদন্ত যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেকারণে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়েছেন অরূপ বিশ্বাস। যুবভারতীর ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতেই পারে। তবে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণেই রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী।”

প্রসঙ্গত,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *