Calcutta High Court: টিকিট কেটেও মেসিকে দেখতে না-পাওয়া, আর যাঁরা পেলেন দেখতে, আদতে ঠিক কত টাকার লেনদেন হয়েছে? জল এবার আদালতে - Bengali News | The water of the Yuva Bharati case has reached the court. A public interest litigation has been filed in the Calcutta High Court. - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: টিকিট কেটেও মেসিকে দেখতে না-পাওয়া, আর যাঁরা পেলেন দেখতে, আদতে ঠিক কত টাকার লেনদেন হয়েছে? জল এবার আদালতে – Bengali News | The water of the Yuva Bharati case has reached the court. A public interest litigation has been filed in the Calcutta High Court.

Spread the love

কলকাতা: যুবভারতীকাণ্ডের জল গড়াল আদালতে।  কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। মামলা দায়ের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবারই এই মামলার শুনানি।  আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য মামলার জন্য আবেদন করেন। সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনা রাজ্যসরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।  চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
দুটি মামলা দায়ের হয়েছে।

শনিবার মেসি-দর্শন নিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালান উত্তেজিত দর্শকরা। একাধিক অনাঙ্খিত ছবিও ধরা পড়ে। কেউ ভাঙা চেয়ার, টব, কার্পেটও পর্যন্ত কাঁধে তুলে নিয়ে যাচ্ছিলেন। তাঁরাই সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, কেউ ১০ হাজার, কেউ ৫ হাজার টাকার টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে। আদালত জানতে চায়, আদতে টিকিট মূল্য কত ধার্য করা হয়েছিল। কেন এক-এক রকমের টিকিট। আগেই এই ঘটনায় ক্যাগের তদন্তের দাবি ওঠে। পাশাপাশি এটাও পরে জানা যায়, বেশ কিছু সংখ্যক অনুরাগী মেসির সঙ্গে কলকাতার নামী হোটেলে দেখা করতে গিয়েছিলেন। সেটাও কেন হল? কত টাকার লেনদেন হয়েছিল, সে সব নিয়েই আদালতে মামলা দায়ের হয়।

পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতির অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন, তাঁরা এই তদন্ত কমিটি মানেন না। কারণ এই তদন্ত নিরপেক্ষ হবে না। সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেছেন, “পাড়ার লোককে রেখে তদন্ত কমিটি নয়, বর্তমান বিচারপতিকে রেখে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা উচতি।” এদিকে, দর্শকদের টাকা ফেরত দিতেও উদ্যোগী হয়েছে সরকার। পাশাপাশি আয়োজন শতদ্রু দত্তকে SFIO ( Serious fraud investigation offence) এর আওতায় এনে তদন্তের আর্জি জানিয়েছেন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *