Ghorer Bioscope Awards 2025: ঘরের বায়োস্কোপে সেরা টেলি ধারাবাহিকের সম্মান পেল কোনটি? – Bengali News | Here is which tv serial won best in ghorer bioscope 2025
তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার একটি পাঁচতারা হোটেলে।
ড্রয়িং রুমে দর্শক চোখ আটকে রাখাটা বেশ কঠিন। গল্পের নানা মোচড়, টুইস্ট দিয়ে বেঁধে রাখা টিআরপি। এবার সেই বাজিমাতই করল জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল পরিণীতা। ঈশানী ও উদয় প্রতাপের জুটি সুপারহিট দর্শকদের নির্বাচনে। অন্যদিকে বিচারকদের পছন্দের ধারাবাহিক হল স্টার জলসার পরশুরাম আজকের নায়ক।
ইতিমধ্যেই দর্শকদের বিচারে TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা জুটির পুরস্কার জিতে নিয়েছে জি বাংলার ধারাবাহিক পরিণীতা থেকে উদয় প্রতাপ সিং- ইশানী চট্টোপাধ্যায়। অন্যদিকে, ধারাবাহিকে সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেয়েছেন ভরত কল। ঘরের বায়োস্কোপের মঞ্চে এই দুই ধারাবাহিকের জয় জয়কার।