Blue Baby Syndrome কী? শিশু নীল হলে কী লক্ষণ ও treatment জানবেন। Ei Samay
ব্লু বেবি সিনড্রোম এমন এক অবস্থা, যেখানে শিশুর ত্বক, ঠোঁট বা নখ নীলচে হয়ে যায়, কারণ রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকে না। এর সবচেয়ে সাধারণ কারণ জন্মগত হৃদরোগ (Congenital Heart Disease)। অর্থাৎ, শিশুর হৃদযন্ত্রে জন্মের আগেই কিছু ত্রুটি তৈরি হয়, যার ফলে শরীরে সর্বত্র ঠিক মতো অক্সিজেন পৌঁছতে পারে না।
ভারতে এই ধরনের জন্মগত হৃদরোগ খুব একটা বিরল নয়। প্রতি ১,০০০ নবজাতকের মধ্যে প্রায় ৮ থেকে ১০ জন এই সমস্যায় আক্রান্ত হতে পারে। এর মধ্যে একটি বড় অংশের ক্ষেত্রে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ দেখা যায়, যা শরীরে নীলচে ভাবের সৃষ্টি করে।