Parliament Languages: বাংলা, হিন্দি, তামিল, তেলুগু সহ একাধিক ভাষায় কথা বলা যায় সংসদে, আঞ্চলিক ভাষা অন্যরা কীভাবে বুঝতে পারে? – Bengali News | Bhasini: Indian Constitution Permits Member Of Parliaments to Speak in Bengali, Hindi, Odia, Tamil, Telegu, Assamese, Marathi and many Other Languages; How Others Can Understand?
সংসদে আঞ্চলিক ভাষা! বাকিরা বোঝেন কীভাবে?Image Credit: PTI
সংসদের চলতি সেশনে দেখা গিয়েছে বিভিন্ন সাংসদ কথা বলেছেন নিজের মাতৃভাষায়। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে কথা বলেছেন মারাঠিতে। আবার দেখা গিয়েছে দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কথা বলেন তামিলে। পশ্চিমবঙ্গের সাংসদরা কথা বলেন বাংলায়। আসলে দেশের সংবিধানের অষ্টম তফশিলে থাকা ২২টি ভাষাতেই কথা বলা যায় আমাদের দেশের সংসদে। তাহলে এক সাংসদের বক্তব্য অন্যরা কীভাবে বুঝতে পারেন?
কোনও সাংসদ যখন কথা বলেন, সেই সময় সংসদের ভিতরে সাউন্ডপ্রুফ ঘরে বসে থাকেন অনুবাদকরা। তাঁরা তৎক্ষনাৎ সেই সব স্পিচকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করেন। আর অন্য সাংসদরা হেডফোনে শুনতে পান ওই সাংসদ কী বলছেন। কিন্তু এই পদ্ধতি বেশ পুরাতন। বর্তমানে অনুবাদকদের কাজ আরও সহজ করতে ও অনুবাদকে আরও সুন্দর এবং দ্রুত করতে ব্যবহার করা হয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা।
কী ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় সংসদে?
সংসদের অনুবাদকরা কিন্তু আমাদের মতো জেমিনাই, চ্যাট জিপিটি বা গ্রক ব্যবহার করে রিয়েল টাইম অনুবাদ করেন না। তাঁরা এই কাজের জন্য ব্যবহার করেন সরকারি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। যার নাম ভাষিনী। পুরো কথা ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া। বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অধীনে তৈরি করা হয়েছে ভারতের এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে।
কী কী করে ভাষিনী?
এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল অটোম্যাটিক স্পিচ রেকগনিশান, মেশিন ট্রান্সলেশন, টেক্সট টু স্পিচ ও অপটিক্যাল ক্যারেকটার রেকগনিশনের মতো কাজ করে থাকে। তবে এই ভাষিনী কিন্তু মানুষের বদলে ব্যবহার করা হচ্ছে, এমন নয়। ভাষিনীকে ব্যবহার করা হচ্ছে মানুষের কাজ আরও সহজ করতেই। আর এর সবচেয়ে বড় কারণ হল পার্লামেন্টের ভিতরে যে ভাবে কথা হয়, তা আইনত ও রাজনৈতিক ভাবে সংবেদনশীল হতে পারে। আর এই কারণেই চূড়ান্ত অনুবাদ কী হবে তা নির্ভর করে প্রশিক্ষত ও পেশাদার অনুবাদকদের উপর। আর সেই কারণেই লোকসভার স্পিকার নির্মলা সীতারমনকে অনুরোধ করেন তামিলে বলার জন্য। অন্য সাংসদদের প্রশ্ন করে জেনে নেন, সকলের কাছেই ঠিকঠাক অনুবাদ আসছে কি না। “আসলে ভারতের সংসদে এটাও নতুন”, সব শেষে বলেন স্পিকার ওম বিড়লা।