CM Mamata Banerjee: 'ফরাক্কায় ড্রেজিং করেনি বারবার বলার পরও', কেন্দ্রকে দুষলেন মমতা - Bengali News | CM mamata banerjee visit in Murshidabad West bengal - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ‘ফরাক্কায় ড্রেজিং করেনি বারবার বলার পরও’, কেন্দ্রকে দুষলেন মমতা – Bengali News | CM mamata banerjee visit in Murshidabad West bengal

Spread the love

ভোটের আগে আগে মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সভা করছেন তিনি। এদিকে আজ আবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে দল। মমতার সভায় গিয়েও ফিরে এসেছেন তিনি। আজ নজর থাকবে হুমায়ুনকে নিয়ে কী বলেন নেত্রী। এক নজরে সব আপডেট

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: 
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: ভাঙন এখানে সমস্যা। প্রকৃতি আমাদের হাতে নেই। এটা কেন্দ্রের অধীনে ছিল, গঙ্গাভাঙন রোধ ও বন্যার জল নিয়ন্ত্রণ। ফরাক্কায় ড্রেজিংয়ের কথা হয়েছিল। ৭০০ কোটি দেবে বলেছিল। তা দেয়নি। আমরাও করতে পারি না। ওরাও করে না। তাই মানুষের সমস্যা হয়। ভাঙন রোধে একটা দেড় হাজার কোটির পরিকল্পনা পাঠিয়েছি এখনও উত্তর দেয়নি। নদী ভাঙনের জন্য ১৭ স্কিম চালু হয়েছে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: যাঁরা সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন, তাঁরা সতর্ক থাকবেন। ছানাবড়া জিআই প্রোডাক্ট পেয়েছে পরশু দিন। আমি গর্বিত। আমাদের সময়ে প্রায় ৪০টা হয়ে গেল। সাগরদিঘি তাপবিদ্যুত কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট সুপার ইউনিট পাওয়ার করছি। এটা রাজ্যে সব থেকে বড়। ২০১৭ সালে ঘোষণা করেছি, আজ সম্পূর্ণ হয়েছে। এখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে ১০ ডিসেম্বর থেকে। খরচ হয়েছে কোটি টাকা। ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: বাবা সাহেব আম্বেদকর নির্বাচিত হন বাংলা থেকে। এটা গর্ব। গান্ধিজী গুজরাটে জন্মগ্রহণ করলেও বাংলায় পড়ে থাকতেন। এটাই বাংলা। বাংলার গর্ব নেতাজীর ডানহাত ছিলেন শাহনাওজ খান। কয়েকদিন আগে দেখলাম, রাজ্যসভা থেকে নোটিফিকেশন দিয়েছে, বন্দে মাতরম গান গাওয়া যাবে না।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: মুর্শিদাবাদের মানুষ অশান্তির রাজনীতির পছন্দ করেন না। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল। তবে আমি চলে এসেছিলাম। এরপর জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল সেইসময় ফোনে বলেছিলাম জাকিরদের, তোমরা হিন্দুদের রক্ষা করো। এটাই নিয়ম। মেজরিটিরা মাইনরিটিদের রক্ষা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *