'CBI-ও একটা কিছু প্রমাণ করতে পারেনি', ৩২ হাজার চাকরি রক্ষা পেতেই উড়ল সবুজ আবির! - Bengali News | Even CBI Couldn't Prove Anything, Teachers in Joy After Calcutta High Court's Verdict on TET - 24 Ghanta Bangla News
Home

‘CBI-ও একটা কিছু প্রমাণ করতে পারেনি’, ৩২ হাজার চাকরি রক্ষা পেতেই উড়ল সবুজ আবির! – Bengali News | Even CBI Couldn’t Prove Anything, Teachers in Joy After Calcutta High Court’s Verdict on TET

Spread the love

বাতিল হল না ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরি বহাল থাকছে ৩২ হাজার শিক্ষকের। কোর্টের পর্যবেক্ষণ, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। বিচারপতি বলেন, “যাঁরা ৯ বছর ধরে কাজ করছেন তাঁদের পরিবারের কথাও ভাবতে হবে। যাঁরা সফল হননি তাঁদের জন্য সব ড্যামেজ করা যায় না।”

চাকরি বহালের রায় বেরোতেই বাঁধভাঙা উচ্ছ্বাস শিক্ষকদের, শুরু হল আবির খেলা। তাদের কথায়, সত্যের জয় হয়েছে। এতদিন লড়াই করেছেন, আজ তার ফল পেলেন। এক শিক্ষিকা বলেন, “অভিযোগের একটা কিছু বের করতে পারেনি। এমনকী সিবিআইও পারেনি। এটা আমাদের সত্যের জয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *