‘ছুঁচো মেরে হাত গন্ধ করব না’, এ কী বললেন শওকত – Bengali News | Saokat Molla attacks ISF in Bhangar
পুলিশের একাংশকেই নিশানা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, তৃণমূল পুলিশকে বোমা বাঁধার খবর দিলে, সেই খবর চলে যাচ্ছে আইএসএফের কাছে। বোমা-বন্দুক গুলির রাজনীতি তৃণমূল চাইছে না বলে দাবি করে শওকত বলেন, “আইএসএফ আসার পর পরিস্থিতি বদলেছে ভাঙড়ে।”
মঞ্চ থেকে শওকত বলেন, “পুলিশের একাংশকে ধিক্কার জানাই। আমরা প্রশাসনকে বলছি। তাদের কাছে খবর চলে যাচ্ছে। আমরা বোমা-বন্দুক চালাতে চাই না।
আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না।” সরাসরি তোপ দেগে শওকত বলেন, “আইএসএফ-কে শেষ করে দিতে সময় লাগবে না। কিন্তু ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না।”