Gold Price Today: ডিসেম্বরে রেকর্ড বাড়তে পারে সোনার দাম! ১ তারিখে সস্তা হল হলুদ ধাতু, এখনই কিনে রাখুন... - Bengali News | Gold Price Today: Gold Price Decrease Slightly on 1 December, 2025, Silver Price Down also, Check Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: ডিসেম্বরে রেকর্ড বাড়তে পারে সোনার দাম! ১ তারিখে সস্তা হল হলুদ ধাতু, এখনই কিনে রাখুন… – Bengali News | Gold Price Today: Gold Price Decrease Slightly on 1 December, 2025, Silver Price Down also, Check Today’s Gold Silver Rate in Kolkata

কলকাতা: মাসের শুরুতে ভাল খবর। ডিসেম্বরের প্রথম দিনেই কমে গেল সোনার দাম। যেহেতু বিয়ের মরশুম চলছে এখন, তাই সোনার দাম কমায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। গত সপ্তাহেই সোনার দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরের শুরুতেই সোনার দাম রেকর্ড হারে বাড়তে পারে। প্রতি ১০ গ্রামে ৫ হাজার টাকা পর্যন্ত সোনার দাম বাড়তে পারে। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে?

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ১ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৯৮১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৯৮ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৮৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৮৯ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ৭৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৮ হাজার ৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *