December 1, 2025 - 24 Ghanta Bangla News
Home

India’s investment ecosystem: ভারতে বিনিয়োগ ‘বিপ্লব’, এক দশকেই বদলে গিয়েছে ছবি – Bengali News | India’s investment ecosystem transformed in a decade

নয়াদিল্লি: ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ‘মেক ইন ইন্ডিয়া’-র সূচনা করেন নরেন্দ্র মোদী। বিদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। শুধু বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানোই নয়, দেশের উদ্যোগপতিদের উৎসাহ দিতেও একাধিক পদক্ষেপ করে কেন্দ্র। তারই জেরে গত এক দশকে বদলে গিয়েছে ভারতে বিনিয়োগের ছবি। মানুষ এখন আর স্টক এবং স্থায়ী আমানতে টাকা সঞ্চয়ের মধ্যে […]

Home

LPG Consumption: ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রান্নার গ্যাস, চমকে দেবে গত ১১ বছরের তথ্য – Bengali News | LPG consumption increasing rapidly in India, see the data

নয়াদিল্লি: কয়লার উনুন। কিংবা কাঠ, ঘুঁটে দিয়ে উনুনে রান্না। সেইসব দিন শেষের পথে। দেশের কোণায় কোণায় বাড়ির মহিলারা যাতে গ্যাসে রান্না করতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই উদ্যোগ যে কতটা কার্যকর হয়েছে, তা গত এগারো বছরে দেশে রান্নার গ্যাস ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির দিকে নজর দিলেই  স্পষ্ট হয়ে যাবে। কী বলছে পরিসংখ্যান? […]

Home

Senior Saathi: আর একাকিত্ব নয়, প্রবীণদের পাশে ‘সিনিয়র সাথী’ – Bengali News | Senior Saathi to help older persons in Hyderabad

প্রবীণদের পাশে ‘সিনিয়র সাথী’Image Credit: TV9 Bangla হায়দরাবাদ: কারও সন্তান হয়তো কর্মসূত্রে দূরে থাকেন। কারও কোনও পরিজন নেই। শহরের বিভিন্ন প্রান্তেই দেখা যায়, বাড়িতে শুধু বয়স্করা। একাকিত্ব অনেক সময় তাঁদের গ্রাস করে। সেই একাকিত্ব কাটাতে বয়স্কদের পাশে দাঁড়াতে এল ‘সিনিয়র সাথী’। তেলঙ্গানার হায়দরাবাদে শুরু হয়েছে ‘সিনিয়র সাথী’-র পথ চলা। বৈজ্ঞানিক উপায়ে কীভাবে প্রবীণদের একাকিত্ব কাটিয়ে […]

Home

Siliguri: ‘রেলের রাস্তা, সারানোর দায় আমাদের নয়’, বোর্ড লাগাবে পৌরনিগম – Bengali News | Railway road, we are not responsible for repairing it, municipal corporation to put up board

শিলিগুড়ি: রাস্তা তুমি কার? রাস্তার গর্ত তুমি কার! এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে এখন শিলিগুড়িতে। কারণ রেলের রাস্তায় বড় বড় গর্ত। তাই সেই গর্ত সারাতে হবে রেলকে। পুরনিগম সারাবে না। এমনকী, রাস্তা খারাপ হলে তার সারানোর দায় পুরনিগমের নয়। এবার এমনই বিজ্ঞপ্তির বোর্ড লাগাবে তৃণমূল পরিচালিত পৌরনিগম। গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার নিয়ে শিলিগুড়িতে বিজেপি-তৃণমূল আকচা-আকচি চরমে। […]

Home

CEO and DC Central: ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে ‘বকুনি’ CEO মনোজের, কেন? – Bengali News | CEO Manoj Kumar Agarwal and DC Central Indira Mukherjee reportedly engaged in dispute at CEO office

সিইও মনোজ কুমার আগরওয়াল (বাঁদিকে), ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (ডানদিকে)Image Credit: TV9 Bangla কলকাতা: একজন বর্ষীয়ান আইএএস। বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যজন কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সেই দু’জনকেই সোমবার সিইও অফিসে বিতণ্ডায় জড়াতে দেখা গেল। ‘সিনিয়র’ হিসেবে সিইও মনোজ কুমার আগরওয়াল ‘বকুনি’ দিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে। ডিসি সেন্ট্রালের উদ্দেশে তাঁর […]

Home

‘১০ নম্বর দেওয়া কি যুক্তিযুক্ত?’, SSC মামলায় এবার প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা – Bengali News | Calcutta High Court raises question why 10 numbers extra given for experience

কলকাতা: নতুন নিয়োগ বিধি নিয়ে ফের প্রশ্ন তুলল আদালত। এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষায় অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়ে ফের প্রশ্ন আদালতের। অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নই তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের পরীক্ষায় নতুন প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হওয়া শিক্ষকরা অংশ নিয়েছিলেন। সেই পরীক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত […]

Home

ক্যামেরা দেখলেই কেন রেগে যান জয়া বচ্চন? অবশেষে সত্যিটা নিজেই জানিয়ে দিলেন – Bengali News | Jaya bachchan breaks silence on her equation with media

রেগে যান, ক্ষেপে যান, চিৎকারও করেন। এমনকী, নানাভাবে ছবি শিকারিদের অপমান করতেও পিছপা হন না জয়া বচ্চন। তাঁর এমন ভিডিয়ো তো ভাইরাল সোশাল মিডিয়ায়। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, তাঁর আড়ালে কিন্তু অনেকেই জয়ার এমন আচরণ নিয়ে নানা কথা বলেন। কিন্তু কেন এমন করেন জয়া? পাপারাজ্জিরা যেখানে, সেখানে পৌঁছে যান। কখনও বাড়ির সামনে, কখনও গাড়ির […]

Home

‘রেফারিকে নিরপেক্ষ হতে হবে, নাহলে মুস্কিল’, বলছেন ফিরহাদ – Bengali News | Firhad Hakim comments on SIR in Bengal

এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে তৃণমূলের। সময় বাড়ানোর আর্জিও শুরু থেকেই জানিয়েছিল তারা। অবশেষে সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও আক্ষেপ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের একটাই দুঃখ। অনেকগুলো প্রাণ চলে গেল।” রোজই কোনও না কোনও ‘ওয়াররুমে‘ যাচ্ছেন তিনি। এসআইআরের কাজ পরিদর্শন করছেন। তিনি বলেন, “আমাদের ছেলেরা প্রাণ […]

Home

Election Commission: ২২ জেলার ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? প্রকাশ্যে তথ্য – Bengali News | There are no dead voters in more than many booth said by election commission

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ২ হাজারের বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে ২২ জেলা। এই ২২ জেলার ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার। রাজ্য এনুমারেশন ফর্ম যাচাইয়ের পরই উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য থেকে উঠে আসছে একটাই প্রশ্ন, তবে কি ২০০২ সালের পর ২০২৫ অবধি ওইসব বুথে কেউ […]

Home

Matua protest: সোমবার পথে মতুয়ারা, শিয়ালদহ থেকে বিরাট মিছিল – Bengali News | Motua Protest Rally on SIR Kolkata West bengal

এসআইআর ইস্যুতে ফের পথে মতুয়ারা। শিয়ালদহ থেকে সিইও দফতর পর্যন্ত এই মিছিল। তাঁদের একটাই দাবি, নিঃস্বার্থ নাগরিকত্ব। মতুয়া, নমঃশূদ্রদের যাতে কোনও ভাবেই বঞ্চিত করা না যায় সেই দাবিতে পথে নেমেছেন তাঁরা। একজন জানালেন, “দেরী হওয়ার কারণে নাম উঠেছে। মতুয়ারা এতদিন ভোট দিয়েছেন। আর এদের ভোটে তৃণমূল, বিজেপি, সিপিএম অনেকেই জিতেছেন। আজকে কেন্দ্র সরকার কমিশনকে ঢাল […]