IND vs SA: ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, লজ্জার নজির টিম ইন্ডিয়ার – Bengali News | South Africa first Test series win in India after 25 years, historic win by proteas
২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় SA-র, লজ্জার নজির টিম ইন্ডিয়ারImage Credit: Protea Man X
কলকাতা: অসম্ভব হত সম্ভব, যদি গুয়াহাটিতে জিতে যেত গম্ভীরের দল। তেমনটা হল তো না-ই। উল্টে ঋষভ পন্থের ভারতকে যেন অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল। টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটারদের ডিকশনারিতে যেন মিরাকেল বা অলৌকিক এই সকল শব্দই নেই! কোথায় গেল সেই লড়াকু মানসিকতার পরিচয়, কোথায় গেল দাঁতে দাঁত চেপে লড়াই করার দৃশ্য? এই সবই মিসিং ভারতীয় টিমের পক্ষ থেকে গুয়াহাটিতে। যার ফলে লজ্জার হারের সাক্ষী হল টিম ইন্ডিয়া। আর ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)
দেশের মাটিতে নিউজিল্যান্ডের পর প্রোটিয়াদের কাছে সিরিজ হার ভারতের
এর চেয়ে লজ্জার আর কী-বা হতে পারে! ভারতের মাটিতে একের পর এক টেস্ট সিরিজ হেরেছে গম্ভীরের দল। গত নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। আর এ বার দক্ষিণ আফ্রিকার কাছে। ইডেন টেস্টের পর গুয়াহাটিতে অত্যন্ত দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা। ভারতের সঙ্গে বাভুমার দল যে ছিনিমিনি খেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের সবচেয়ে বড় মার্জিনে হার
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ৪০৮ রানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া।