SIR in Bengal: ‘চাপ নিতে পারলাম না’, সুইসাইড নোট লিখে নদিয়ায় আত্মঘাতী BLO – Bengali News | One BLO commits suicide in Nadia
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরাImage Credit: TV9 Bangla
নদিয়া: ফের আত্মহত্যা এক বিএলও-র। এবার নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। মৃতার নাম রিঙ্কু তরফদার (৫৩)। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।”
মৃতের পরিজনরা বলছেন, রিঙ্কু তরফদার স্কুলে পার্শ্বশিক্ষক ছিলেন। কম্পিউটারের পারদর্শী ছিলেন না। তারপরও তাঁকে বিএলও-র দায়িত্ব দিয়েছিলেন। উনি এই নিয়ে খুব চাপে ছিলেন। আর সেই চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন। সেকথা সুইসাইড নোটে লিখেছেনও তিনি।