বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর, প্রয়াত গায়ক হরমান, কী হয়েছিল? - Bengali News | Singer harman sidhu passed away - 24 Ghanta Bangla News
Home

বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর, প্রয়াত গায়ক হরমান, কী হয়েছিল? – Bengali News | Singer harman sidhu passed away

Spread the love

একের পর এক খারাপ খবর বিনোদন দুনিয়ায়। এবার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক হরমান সিধু। মাত্র ৩৭ বছর বয়সে এভাবে প্রাণ হারাবেন গায়ক, তা বিশ্বাস করতে পারছেন না তাঁর অনুরাগীরা।

কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে পঞ্জাবে নিজের গ্রাম খিয়ালায় ফিরছিলেন গায়ক হরমান। গ্রামে ঢোকার ঠিক আগে মানসা পাতিয়ালা রোডের উপরেই একটি ট্রাকের সঙ্গে গায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতটাই জোরে সংঘর্ষ হয় যে গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। জানা গিয়েছে, ঘটনাস্থলেই প্রাণ হারান গায়ক।

খুব অল্প সময়ের মধ্যেই হরমান নাম করে পঞ্জাবি সঙ্গীত মহলে। সোশাল মিডিয়ায় হাত ধরে হরমান বেশ জনপ্রিয়। তাঁর গাওয়া পেপার ইয়া পেয়ার, বেবে বাপু, মুলতান ভার্সে রাশিয়া, কোই চক্কর নেহি দারুণ জনপ্রিয় নতুন প্রজন্মের মধ্যে। অনুরাগীরা এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, তাঁদের প্রিয় গায়ক আর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *