SIR: বয়স CPIM-RSS-এর থেকেও বেশি, SIR-এর নাম নেই শতায়ু ইসফাক খানের – Bengali News | 100 years Old Ishfaq Khan’s name not in the 2002 SIR List
জন্ম ১৯২৫ সালে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা সিপিএম-এর জন্ম হয়নি তখনও। চোখের সামনে দেখেছেন ভারতের স্বাধীনতা প্রাপ্তি। দেশের সবকটি ভোটে অংশ নিয়েছেন তিনি। আজ তাঁর বয়স প্রায় ১০০। আর এই বয়সে নতুন সমস্যায় পড়েছেন তিনি।
মহম্মদ ইসফাক খানের নাম নেই শেষ এসআইআর ২০০২-এর তালিকায়। সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেড়িয়া তিন নম্বর গুমটি এলাকার তিনি। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়া চলে আসেন তিনি। তিন নম্বর গুমটিতেই বসবাস করতে থাকেন সেই থেকে। এখন পরিবার অনেক বড় হয়েছে। এনুমারেশান ফর্ম পেয়েছেন।কিন্তু ভোটার তালিকায় থাকবে কি?