সুদীপার সংসারে সদস্য বাড়ল , সুখবর শেয়ার করে আবেগঘন অভিনেত্রী – Bengali News | A new member has been added to sudipa chatterjee family
ভানুর মৃত্যুশোক এখনও ফিকে হয়ে যায়নি। তারই মধ্যে এক বছরে ছেড়ে চলে গিয়েছেন অনেকেই। হারিয়েছেন জীবনের সবচেয়ে কাছের মানুষ মা’কেও। কথা হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়ের। সম্প্রতি তাঁর বাড়িতে আরও এক সদস্য বেড়েছে। এই সুখবরই নিজেই জানিয়েছেন সুদীপা। দত্তক নিয়েছে এক পার্সিয়ান বিড়ালকে। ছবি শেয়ার করে সুদীপা লেখেন, “আমাদের পরিবারের নতুন সদস্য- ফেলিক্স, আমি যদিও ওকে গজা বলি, কখন আবার গজুবেবি বলি। খুব মিষ্টি একটা বাচ্চা… এখন ও বেড়াল ছানা সবে। ওকে আর্শীবাদ করুন’।
ছোট্ট ছানাকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিয়েছেন সকলে। সে ভাল থাকুক, আনন্দে থাকুন। এমনটাই যে চাওয়া সুদীপার। সম্প্রতি সুদীপা জানিয়েছিলেন রান্নার এক শো নিয়ে আসতে চলেছেন তিনি। তবে কোনও চ্যানেলে নয়। সেই শো দেখা যাবে সামাজিক মাধ্যমে।
একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন সুদীপা। গত বছর তাঁর পোষ্যকে হারিয়েছিলেন তিনি। এরপর তাঁর স্বামী অসুস্থ হন। মা-ও অসুস্থ হন। এই বছর জানুয়ারি মাসে প্রয়াত হন মা। এরপর কুকুরে কামড়ায় তাঁর একরত্তি ছেলেকে। সব মিলিয়ে আর পারছিলেন না তিনি। নতুন এই প্রাণের মাধ্যমে তিনি যেন আবারও শান্তি খুঁজে পান, এমনটাই প্রার্থনা সকলের।