SIR প্রসঙ্গে বঙ্গে নতুন পরিকল্পনা কমিশনের – Bengali News | New Planning Commission in Bengal regarding SIR
কলকাতা: এসআইআর নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এরইমধ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের টিম। রাজ্যে আসছে নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। ডিইও, ইআরও-দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার DEO, ERO দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। তা নিয়েই প্রশাসনিক মহলে চলছে জোর চর্চা। এখন দেখার নতুন কী স্ট্র্যাটেজি ঠিক হয়।