Bomb Squad in Raj Bhavan: রাজভবনে ডাকা এল বম্ব স্কোয়াড! হঠাৎ কী হল? - Bengali News | A Day After Kalyan’s Allegation, Raj Bhavan Calls in Bomb Squad - 24 Ghanta Bangla News
Home

Bomb Squad in Raj Bhavan: রাজভবনে ডাকা এল বম্ব স্কোয়াড! হঠাৎ কী হল? – Bengali News | A Day After Kalyan’s Allegation, Raj Bhavan Calls in Bomb Squad

Spread the love

কলকাতা: পূর্বাভাস আগেই দিয়েছিলেন রাজ্যপাল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় যে সকল দাবি ও অভিযোগ তুলেছেন, তার ভিত্তিতে রাজভবনে তদন্তের নির্দেশ আগেই দিয়েছিলেন সিভি আনন্দ বোস। সোমবার সেটাই হল। আরও এক ধাপ চড়ল কল্যাণ বনাম রাজ্যপাল সংঘাত।

সোমবার রাজভবনে এল বম্ব স্কোয়াড। তৃণমূলের সাংসদের দাবিকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েই বম্ব স্কোয়াড ডাকল রাজভবন। পাশাপাশি, সিআরপিএফ ও কলকাতা পুলিশকেও রাজভবনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অবশ্য, এত টুকুতেই যে রাজ্যপাল ক্ষান্ত থেকেছেন এমনটা নয়। কল্যাণে বিস্ফোরক অভিযোগের পর রবিবার ভোর থেকে সাধারণের জন্য রাজভবন খুলে দিয়েছিলেন তিনি। একেবারে খোলাখুলি চ্যালেঞ্জ বলেছিলেন, রাজভবনে এসে সরেজমিনে খতিয়ে দেখে যেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *