Sheikh Hasina Verdict Live: চলছে রায়দান, ৪৫৩ পাতার রায় পড়ছেন বিচারপতি - Bengali News | ICT Verdict on Sheikh Hasina Live Updates Bangladesh Violence and Dhaka Latest News in Bengali - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina Verdict Live: চলছে রায়দান, ৪৫৩ পাতার রায় পড়ছেন বিচারপতি – Bengali News | ICT Verdict on Sheikh Hasina Live Updates Bangladesh Violence and Dhaka Latest News in Bengali

Spread the love

  • 17 Nov 2025 01:52 PM (IST)

    হাসিনার গড়া আদালতে হাসিনার বিচার

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। তখন ঢাকায় ‘রাজত্ব’ আওয়ামী লিগের। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা। সেই তাঁর গড়া আদালতেই সোমবার চলছে আরও একটি মানবতাবিরোধী অপরাধ মামলা। যে মামলার মূল অভিযুক্ত খোদ শেখ হাসিনাই। ২০১০ থেকে ২০২৫, এই ১৫ বছরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট ৫৭টি রায় দিয়েছিল ট্রাইবুন্যাল। যা সোমবার রায় দিতে চলেছে জুলাই গণঅভ্যুত্থানের সময়কালে চলা মানবতাবিরোধী অপরাধের।

  • 17 Nov 2025 01:47 PM (IST)

    কাঠগড়ায় তিন

    সোমের রায়দান শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য়ই নির্ধারণ করবে না, করবে আরও দুই ব্যক্তিরও। একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যজন, প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মোট পাচঁটি মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই তিন নের বিরুদ্ধে।

  • 17 Nov 2025 01:43 PM (IST)

    হাসিনার ফোনালাপ উঠল আদালতে

    জুলাই গণঅভ্যুত্থানের সময় ফোনে কাকে, কী নির্দেশ দিয়েছিলেন হাসিনা? ফোনালাপের সেই অংশ উঠে এল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রায়দান পর্বে। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তি নি হেলিকপ্টার, ড্রোন, মারণাস্ত্র ব্য়বহারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন বোমাবর্ষণের। এদিন বিচারপতি বলেন, ‘হাসিনা বলেছিলেন, কাউকে ছাড়বেন না। একটাও রাজাকারদের রেহাই দেবেন না। এঁদের সবাইকে ফাঁসি দেব।’

  • 17 Nov 2025 01:38 PM (IST)

    আদালতের বাইরে অবস্থান

    একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের ১নং এজলাসে চলছে হাসিনা-সহ তিন জনের বিরুদ্ধে হওয়া মানবতাবিরোধী মামলার রায়দান। সেই সময় আদালতের বাইরে অবস্থানে বসেছে গণঅধিকার পরিষদ ও মঞ্চ। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের বাইরে অবস্থান তাঁদের। উঠেছে, ‘ফাঁসির’ স্লোগান পর্যন্ত।

  • 17 Nov 2025 01:32 PM (IST)

    ধানমন্ডির ৩২ নম্বরের সামনে পড়ল সাউন্ড গ্রেনেড

    ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। হাসিনার পৈতৃক ভিটে। যে ভিটেতে হত্যা করা হয়েছিল বাংলাদেশের বঙ্গবন্ধুকেও। সোমবার রায় ঘোষণার পূর্বে সেই বাড়ির সামনেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল পুলিশ। মোতায়েন হল বিপুল সেনা। কিন্তু কেন? ঢাকা সূত্রে জানা গিয়েছে, বুলডোজার নিয়ে সেই বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে দিতে আসে এক দল প্রতিবাদী। বুলডোজ়ার নিয়ে ঢুকে পড়ে তাঁরা। তখনই ‘ঢাল’ হয়ে রুখে দাঁড়ায় পুলিশ।

  • 17 Nov 2025 01:28 PM (IST)

    শুরু হয়েছে রায় পড়া

    দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শুরু হয় পড়া। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায় শোনাচ্ছেন বিচারপতি।

    এই রায় ঘোষণা পর্ব দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের বসানো হয়েছে এক বিরাট পর্দা। সেখানেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের ১-এর এজলাসে থেকে চলা সরাসরি সম্প্রচার দেখছেন ছাত্র-শিক্ষকরা। পাশাপাশি ভিড় জমিয়েছেন সাধারণ পথচারিরাও।

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *