Sheikh Hasina Verdict: হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগেই ধানমন্ডির বাড়ির সামনে হাজির পে-লোডার! কী মতলব? - Bengali News | Ahead of Bangladesh's Former PM Sheikh Hasina's Verdict, excavator seen outside Dhanmondi House - 24 Ghanta Bangla News
Home

Sheikh Hasina Verdict: হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগেই ধানমন্ডির বাড়ির সামনে হাজির পে-লোডার! কী মতলব? – Bengali News | Ahead of Bangladesh’s Former PM Sheikh Hasina’s Verdict, excavator seen outside Dhanmondi House

Spread the love

ধানমন্ডির বাড়ির সামনে পে-লোডার।Image Credit: X

ঢাকা: শেখ হাসিনা ও তাঁর পরিবারের সমস্ত চিহ্ন মুছে ফেলতে চাইছে বাংলাদেশের ইউনূস সরকার? শেখ হাসিনার রায়দানের আগেই ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির সামনে হাজির পে-লোডার। আগেই ভেঙে, জ্বালিয়ে দেওয়া হয়েছিল মুজিবরের স্মৃতি বিজড়িত এই বাড়ি। এবার কি করতে পে-লোডার আনা হল?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়দান চলছে। ৪৫৩ পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি। তার মধ্যেই দেখা গেল, ধানমন্ডির বাড়ির সামনে দুটি এস্কেভেটর বা পে-লোডার। হাসিনার সমর্থকরা রুখে দাঁড়ান। ক্রমেই উত্তেজনা বাড়ছে। বিক্ষোভকারীদের সঙ্গে সেনার কার্যত সংঘর্ষ বেঁধেছে। মুখোমুখি দুই পক্ষ। ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে। ক্ষুব্ধ জনতা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চলতি সপ্তাহ থেকেই উত্তপ্ত বাংলাদেশ।  ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় সাতটি বাস, ভ্যান ও অ্যাম্বুল্যান্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ককটেল বোমা ছোড়া হয়েছে বিভিন্ন রাস্তায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাড়িও ছাড় পায়নি। রবিবার থেকে বাংলাদেশ শাটডাউনের ডাক দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লিগ।

পরিস্থিতি সামাল দিতে ৫৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা ও বিজিবি-ও নেমেছে পথে। কড়া হাতে আন্দোলন দমন করা হবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন। ককটেল বোমা ছুড়তে বা কোথাও আগুন ধরাতে দেখলে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *