১৪ বছরের আরাধ্যার বিদেশে সম্পত্তি, জানেন কত কোটির বাংলোর মালিক সে? - Bengali News | Abhishek bachchan and aishwarya rai bachchan gifted a flat to aradhya bachchan - 24 Ghanta Bangla News
Home

১৪ বছরের আরাধ্যার বিদেশে সম্পত্তি, জানেন কত কোটির বাংলোর মালিক সে? – Bengali News | Abhishek bachchan and aishwarya rai bachchan gifted a flat to aradhya bachchan

Spread the love

বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন মানেই অনুরাগীদের মনে ভিন্ন এক উত্তেজনা। তাঁদের ব্যক্তিজীবন থেকে সিনেপাড়ায় সংযোগ, সব বিষয়ই রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। বচ্চন পরিবার, বরাবরই অনুরাগীদের কৌতূহলের বিষয়। পরিবারের অন্দপমহলের সমীকরণ ঠিক কেমন, তা জানতে যেন মরিয়া সকলেই। তালিকা থেকে বাদ পড়ে না আরাধ্যা বচ্চনও। অন্যতম চর্চিত স্টারকিড। দেখতে দেখতে বয়স হল ১৪। শুভেচ্ছাবার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়া।

পরিবার সূত্রে ইতিমধ্যেই বহু টাকার মালিক সে। তবে জানেন কি! দুবাইয়ে মেয়ের নামে একটি বিলাসবহুল ভিলা কিনেছেন এই তারকা দম্পতি? আরাধ্যার ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই বিনিয়োগ করেছেন তাঁরা বলেই বলিউড সূত্রে খবর।

২০১৫ সালে তাঁরা দুবাইয়ের জুমেইরাহ গল্ফ এস্টেটের অভিজাত এলাকা ‘স্যাঞ্চুয়ারি ফলস’-এ এই ভিলাটি কেনেন ঐশ্বর্য-অভিষেক। ওই এলাকাতেই রয়েছে শাহরুখ খান, শিল্পা শেট্টি এবং অম্বানি পরিবারের মতো বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি। এই ভিলায় রয়েছে একটি বিশাল সবুজ বাগান, প্রাইভেট সুইমিং পুল, গল্ফ খেলার মাঠ, আধুনিক রান্নাঘর এবং একটি হাই-এন্ড হোম থিয়েটার। ছুটি কাটানোর উপযুক্ত পরিবেশ। এই ভিলা যেন একান্তে সময় কাটানোর জন্য আদর্শ ঠিকানা। ভিলাটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

এছাড়াও, অভিষেক ও ঐশ্বর্যর নামে মুম্বইয়েও রয়েছে একাধিক বিলাসবহুল সম্পত্তি। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘সিগনেচার আইল্যান্ড’-এ রয়েছে তাঁদের একটি 5BHK অ্যাপার্টমেন্ট, যার বর্তমান মূল্য প্রায় ২১ কোটি টাকা। এছাড়া, ওয়ারলির স্কাইলার্ক টাওয়ারের ৩৭ তলায় রয়েছে আরও একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। সব মিলিয়ে, অভিনয় জীবন ছাপিয়ে তাঁদের জীবনযাপনও বলিউড দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে প্রতিনিয়ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *