Delhi Red Fort Blast: এটা কি শুধু শুরু? দেশ জুড়েই নাশকতার ছক সাজানো, বলছেন বিশেষজ্ঞরা – Bengali News | Delhi Red Fort Blast: experts say this is may be the starting
অন্যতম শীর্ষ জঙ্গিনেতা মউলানা মাসুজ আজহার বলেছিলেন, এমন কোনও হামলা ঘটানো হবে, যাতে ভারত কেঁপে উঠবে। লালকেল্লার কাছে পার্কিং লটে বিস্ফোরণের পর সে কথাই মনে করিয়ে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। তাঁর মতে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়।
পুলওয়ামা, সাহরানপুর, ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।তাই গ্রুপ ক্যাপ্টেনের মতে, এটা একটা ইন্টার স্টেট মডিউল, কোনও পৃথক ঘটনা নয়। তিনি বলছেন, ইঞ্জিনিয়ার ডাক্তারদের ব্যবহার ররে দেশের মধ্যে নাশকতামূলক কাজ করা হচ্ছে। অনেক স্লিপিং সেল যে আছে সে কথাও মনে করিয়ে দিচ্ছেন তিনি।