Triplets: ৮ বছর ধরে কিছুতেই হচ্ছিল না, হঠাৎ এক চমৎকার… এক ‘ডেলিভারি’তে ৩ সন্তানের জন্ম দিলেন জননী! – Bengali News | Telangana Woman gave birth to triplets in government district hospital Gajwel after 8 years of Marriage
বিয়ে হয়েছে আট বছর। প্রত্যাশা করেছেন। চেষ্টাও। কিন্তু কিছুতেই কোল আলো হচ্ছিল না। সন্তান না আসায় নানা অস্বস্তিকর পরিস্থিতির সামনেও পড়তে হয়েছে। স্বাভাবিক ভাবেই সংসারে সুখও আসছিল না। তবে এ যেন চমৎকার। দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। শুধু তাই নয়, কথায় যেমন বলে উপরওয়ালা যখন দেয়, ঝুলি ভরে! এই ঘটনা অনেকটা তেমনই। আরও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
তেলঙ্গানার ঘটনা। একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। সরকারি হাসপাতালে চিকিৎসক এবং কর্মীদের মধ্যেও খুশির হাওয়া। নাগরত্ন এবং নরসিমিলু। সিদ্দিপেত জেলার আদিবাসী গ্রামের এই দম্পত্তি আট বছর ধরে সন্তানের অপেক্ষা করছিলেন। কিন্তু খুশির খবর আসছিল না। সরকারি হাসপাতাল থেকেই তাঁরা IVF-এর কথা জানতে পারেন। সাফল্যও মেলে। গর্ভবতী হওয়ার তিন মাস পর থেকেই নিয়মিত হাসপাতালে চেক আপের জন্য আসতেন।
এই খবরটিও পড়ুন
অবশেষে তাঁদের পরিবারে খুশির হাওয়া। গর্ভে তিন সন্তান থাকায় সিজার প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। নর্ম্যাল ডেলিভারিতে ঝুঁকি হতে পারত। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা হাসপাতালের সুপারিটেন্ডেন্ট জানিয়েছেন, মা ও তিন সন্তান সকলেই সুস্থ। তিন সন্তানের মধ্যে একটি কন্যা এবং দুটি পুত্র। মহাশিবরাত্রির আগে পরিবার আলো করে এসেছে তিন সন্তান।