Durgapur Road Accident: সুতন্দ্রার ঘটনার পিছনে হেভিওয়েট? মুখ খুললেন মৃতার মা – Bengali News | The woman who is died in durgapur road accident her mother give reaction
সুতন্দ্রার মৃত্যুর পিছনে কোনও হেভিওয়েট?
Image Credit source: Tv9 Bangla
চন্দননগর: পুলিশ আগেই বলেছে ‘ইভটিজিং হয়নি। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িই ফলো করছিল যুবকদের গাড়িকে…’ তবে তা মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। মৃত তরুণীর মায়ের দাবি, জাতীয় সড়কের উপর দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এরপরই তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। বলেছেন, “মুখ্য়মন্ত্রীকে বলব মেয়েদের বিচার দিন। নিরাপত্তাদিন। কন্য়াশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, ঢ্যাঁকশ্রী কিছু লাগবে না। আমরা চাই মেয়েদের নিরাপত্তা।”
এ দিন মৃতার চন্দননগরের বাড়িতে গিয়েছিলেন মহিলা কমিশনের সদস্যরা। কথা বলেন সুতন্দ্রার মায়ের সঙ্গে। সেখান থেকেই সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, “রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মদ খেতে খেতে যাবে?এটা কী? কোথায় বাস করছি আমরা? আমার মেয়ে তো ফিরে আসবে না। কিন্তু আরও মেয়েরা রয়েছে। তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে। কেউ তো ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে ভোগ্য বস্তু।”
তনুশ্রীদেবীর সন্দেহ এই ঘটনার পিছনে নিশ্চয় কোনও হেভিওয়েট আছে। সাধারণ কেউ কি এই ধরনের কাজ করতে সাহস পাবে? তিনি বলেন, “সাধারণ পাবলিক এই কাজ করবে না। পিছনের ব্যাক-গ্রাউন্ড নিশ্চয়ই শক্ত তাই এই কাজটা করতে পেরেছ। কেউ আছে। তাই সে এই কাজ করতে পেরেছে। কোনও বেএলাকার লোক এসে এই কাজ করবে না। লোকাল লোকই করেছেন।”
এরপরই তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলব একদম স্বচ্ছ বিচার দিন। কন্যাশ্রী,লক্ষ্মীশ্রী, যুবশ্রী, ঢ্যাঁকশ্রী আমাদের কিছুই দরকার নেই। আমরা চাই শুধু মেয়েদের নিরাপত্তা।”
