'খুন করব বলেছিল', তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত ১ - Bengali News | TMC worker died after party inner clash in Birbhum - 24 Ghanta Bangla News
Home

‘খুন করব বলেছিল’, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত ১ – Bengali News | TMC worker died after party inner clash in Birbhum

Spread the love

জমির ধান খেয়েছিল ছাগলে। তা নিয়ে বলতে গিয়েছিলেন। তার জেরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। আর সেই গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি বীরভূমের লাভপুরের। মৃত তৃণমূল কর্মীর নাম আব্দুল রহমান মল্লিক। মৃতের ছেলের অভিযোগ, আব্দুল মান্নান নামে গ্রামের একজন তাঁর বাবাকে খুনের হুমকি দিয়েছিলেন। ওই ব্যক্তির নেতৃত্বেই তাঁর বাবাকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। তৃণমূলের দাবি, দুই পরিবারের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *