Suvendu Adhikari: 'বাঁচাতে পারবে মৃত ভোটার?', মথুরাপুর থেকে খোঁচা শুভেন্দুর - Bengali News | Suvendu adhikari: 'Can you save a dead voter?', Suvendu Adhikari asks from Mathurapur - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘বাঁচাতে পারবে মৃত ভোটার?’, মথুরাপুর থেকে খোঁচা শুভেন্দুর – Bengali News | Suvendu adhikari: ‘Can you save a dead voter?’, Suvendu Adhikari asks from Mathurapur

Spread the love

রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

মথুরাপুর: SIR হলে এক কোটিরও বেশি লোকের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। এ সওয়াল প্রথম থেকেই করে আসছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের সভামঞ্চ থেকে এই দাবি করলেন শুভেন্দু। সঙ্গে কীভাবে, দিলেন সেই পরিসংখ্যানও। আর তার সঙ্গেই শুভেন্দুর প্রশ্ন, ‘তৃণমূল কি আদৌ বাঁচাতে পারে মৃত ভোটার?’

শুভেন্দু পরিসংখ্যান দিয়ে বলেন, ২০০২-র সঙ্গে ২০২৫-এ নাম লিঙ্ক রয়েছে ৩ কোটি ৮০ লক্ষ! ভোটার ৭ কোটি ৩৩ লক্ষ। ১৩ লক্ষ আধার কার্ড অকেজো হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “বাঁচাতে পারবে মৃত ভোটার।”  তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “ওরা ২ কোটি ৭৫, আমরা ২ কোটি ৩৩ লক্ষ। মাত্র ৪২ লক্ষ তফাৎ।
আমরা ৩৯ শতাংশ ও ৪৬ শতাংশ।” কিন্তু সেটাও কীভাবে হয়েছে, তারও ব্যাখ্যা দেন। অভিযোগ, “ছাপ্পা মেরে। ডায়মন্ড হারবার মডেল। সেলুটেপ লাগানো ছিল। কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি। একটাই খোলা ছিল, সেটা জোড়া ফুল।”

তারপরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, “SIR এ এক কোটি নাম বাদ যাবে। কিছু করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে রয়েছে। নির্বাচন কমিশন দিল্লিতে, ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি নির্বাচন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দেখছেন। সবাই নজর রাখছে।”

শুভেন্দুর কথায়, ”মমতা বলছিলেন এসআইআর হতে দেব না। রুখে দাঁড়াব। এখন বলছেন, বিএলও-দের (BLO) ওপর নজর রাখতে হবে। বিএলএ-২ দিতে হবে। অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *