US Policy Change: রিনিউ হবে না ওয়ার্ক পারমিট, আমেরিকায় চাকরি করা ভারতীয়দের কী হবে? - Bengali News | US Ends Automatic Renewal Of Employment Authorization Document, Migrant Workforce including Indians To Be Impacted - 24 Ghanta Bangla News
Home

US Policy Change: রিনিউ হবে না ওয়ার্ক পারমিট, আমেরিকায় চাকরি করা ভারতীয়দের কী হবে? – Bengali News | US Ends Automatic Renewal Of Employment Authorization Document, Migrant Workforce including Indians To Be Impacted

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।Image Credit: PTI

ওয়াশিংটন: আরও কঠিন হল আমেরিকায় থাকা। পরিযায়ী শ্রমিক-কর্মীদের এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্টের মেয়াদ বাড়াতে অস্বীকার করল মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে প্রভাবিত হবে হাজার হাজার কর্মীরা, যারা নিজেদের দেশ ছেড়ে আমেরিকায় চাকরি করছেন। বিশেষ করে ভারতীয়রাও প্রভাবিত হবেন, কারণ আমেরিকায় বিদেশি কর্মীদের মধ্যে একটা বড় অংশই ভারতীয়।

বুধবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তরফে ঘোষণা করা হয় যে বিদেশি কর্মীরা, যারা ৩০ অক্টোবর বা তার পরে এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট (EAD) রিনিউ করার জন্য ফাইল করবেন, তাদের আর অটোমেটিক এক্সটেনশন দেওয়া হবে না।

নতুন নিয়মে স্ক্রিনিংয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

এক্ষেত্রে বলে রাখা দরকার, আগে বাইডেন প্রশাসন নিয়ম এনেছিল যে আমেরিকায় কাজ করতে আসা কর্মী বা পরিযায়ীরা তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলেও থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন যদি তারা এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট রিনিউয়ের আবেদন করেন সময়মতো।

তবে ট্রাম্প প্রশাসন আর সেই সুযোগ দিতে চায় না। এবার থেকে বিদেশি কর্মীদের এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্ট আপনাআপনি রিনিউ হয়ে যাবে না। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ডিরেক্টর জোসেফ এডলও এই নতুন নীতির সপক্ষে যুক্তি দিয়ে বলেন, “আমেরিকায় কাজ করা একটা বিশেষ সুবিধা, এটা অধিকার নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *