Kalyan on Suvendu: 'আর ৫-৭ দিন সময় দিন...', শুভেন্দু কাকে-কাকে চাকরি দিয়েছেন, তার তালিকা দেবেন কল্যাণ - Bengali News | TMC MP Kalyan Banerjee says he will publish one list of tainted candidate those who get jon from suvendu Adhikarit - 24 Ghanta Bangla News
Home

Kalyan on Suvendu: ‘আর ৫-৭ দিন সময় দিন…’, শুভেন্দু কাকে-কাকে চাকরি দিয়েছেন, তার তালিকা দেবেন কল্যাণ – Bengali News | TMC MP Kalyan Banerjee says he will publish one list of tainted candidate those who get jon from suvendu Adhikarit

Spread the love

শুভেন্দুকে আক্রমণ কল্যাণেরImage Credit: Tv9 Bangla

হুগলি: এর আগে SIR ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একবার আক্রমণ-পাল্টা আক্রমণ হয়ে গিয়েছে। আর এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ‘টার্গেট’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কল্যাণের দাবি, কয়েকটা দিন সময় দিতে হবে। তারপরই তিনি জানিয়ে দেবেন, শুভেন্দু কাকে-কাকে চাকরি দিয়েছেন। তাঁদের তালিকাও তিনি দিয়ে দেবেন। যত টাকা তুলেছেন সব নাকি বেরিয়ে আসবে।

শনিবার সন্ধেয় হুগলির শেওড়াফুলি লোনাডাঙ্গায় একটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। বলেন, “প্রায় সাতাশ থেকে আঠাশটা FIR স্থগিত হয়েছিল। কোনও পদক্ষেপ করা যায়নি। এর মধ্যে ও যে চ্যালেঞ্জ করেছিল ওর নাম নেই, নাম রয়েছে রাখাল মুখোপাধ্যায় আর ওর সব ছেলেপুলেদের। সেই FIR স্থগিত হয়েছিল।” এই রাখাল মুখোপাধ্যায় কে? তাঁরও পরিচয় এ দিন খোলসা করেন কল্যাণ। বলেন, “সকলেই জানে তিনি শুভেন্দু অধিকারীর খাস লোক। টাকা তুলে চাকরি দেবে বলেছিল। সেই FIR স্টে হয়। কোনও তদন্ত হয়নি। কোথাও কলকাতা পুলিশে চাকরি দেবে, কোথাও রেলে চাকরি দেবে এই সব করে রাখাল আর ওর চ্যালারা টাকা তোলে। সেই FIR স্টে হয়। হাইকোর্ট বলল যেখানে ওর নাম নেই সেখানে FIR ক্রশ করা যায় না। অতএব পুলিশ তার তদন্ত করবে। আর এই রাখাল কার তোলা তোলে সবাই জানে। এই রকম তিনটে FIR আছে। হাইকোর্ট বলেছে পুলিশ পুলিশের মতো তদন্ত করবে। ওর সাঙ্গোপাঙ্গো মেদিনীপুরের সব জেলে ঢুকবে।”

তিনি আরও বলেন, ” SC-OBC কেসে বীরবাহা হাঁসদা ও তাঁর দাদা যে FIR করেছিল তাও বিচারপতি রাজাশেখর মান্থা স্টে করে দেন। সেই FIR চ্যালেঞ্জ করেনি। বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, এই FIR চ্যালেঞ্জ হয়নি তাই কোর্টের ভিতর ঢুকতে পারবে না। আর পাঁচ সাতদিন সময় দিন…মেদিনীপুরে সব অযোগ্য শিক্ষক বেরিয়েছিল না? ও যাঁদের ঢুকিয়েছিল সব লিস্ট দিয়ে দেব। মোস্ট দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। এত বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আর নেই। সব বের করে দেব।”

এ প্রসঙ্গ পাল্টা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সুকান্ত উনি কে শুভেন্দুকে দয়া করেছেন বুঝতে পারছি না। উনি কখন কী বলেন তার কোনও উত্তর দেব না। আমি যা উত্তর দেওয়ার সবটা দিয়ে এসেছি ওঁর বিধানসভা কেন্দ্রে। ওটা হজম করতে এক বছর লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *