Kolkata: খাস কলকাতায় হোটেলের রুমে বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ছুটে গেল পার্কস্ট্রিট থানার পুলিশ - Bengali News | Dead body of a man recovered from a hotel in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Kolkata: খাস কলকাতায় হোটেলের রুমে বক্স খাট থেকে মিলল যুবকের দেহ, ছুটে গেল পার্কস্ট্রিট থানার পুলিশ – Bengali News | Dead body of a man recovered from a hotel in Kolkata

Spread the love

তদন্ত শুরু করেছে পুলিশImage Credit: TV9 Bangla

কলকাতা: হোটেলের রুমে বক্স খাটের ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। ওই যুবকের সঙ্গে থাকা আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খাস কলকাতায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গতকাল দুই যুবক হোটেলে ঘর ভাড়া নেন। পরে এক যুবক বেরিয়ে যান। এদিন সকালে হোটেলের কর্মীরা রুম বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু, কোনও সাড়া পাননি। তখন হোটেল কর্মীরা রুমের ভিতর ঢোকেন। তখন বক্স খাটের মধ্যে যুবকের দেহ দেখতে পান। খবর পেয়েই আসে পার্কস্ট্রিট থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ, মাথায় রক্ত লেগে ছিল। দেহে পচন ধরতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ওই দুই যুবক কখন এসেছিলেন, তাঁদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, সেইসব খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বয়ান লাল নামে হোটেলের রুম বুক করা হয়েছিল। আধার কার্ড দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বয়ান লালের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। তিনি জীবিত রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর আধার কার্ড কীভাবে ওই যুবকদের কাছে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *