Terror Plan: পহেলগাঁওয়ের মতো আবার হামলার ছক? ১৮-১৯ বছরের ছেলেরা যা করছিল, জানলে চমকে যাবেন… – Bengali News | Again Terror Attack Plan Like Pahalgam? Punjab Police Arrest 2 Youth linked with ISI, Recovered RPG
অমৃতসর: উৎসবের মরশুমে আবার পহেলগাঁওয়ের মতো হামলার ছক? ফের জঙ্গি হামলার ছক পাকিস্তানের? কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে দুই জঙ্গি মদতদাতাকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক ব্যর্থ করল পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি। ধৃতদের কাছ থেকে একটি রকেট প্রপেলড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই অমৃতসর গ্রামীণ পুলিশ অভিযান চালায়। পঞ্জাবের অমৃতসর থেকে মেহকদীপ সিং ও আদিত্য নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। এরা জঙ্গিদের মদতদাতা হিসাবে কাজ করত। ধৃত মেহকদীপ সিং ও আদিত্যের বয়স মাত্র ১৮ ও ১৯। আইএসআই-এর দুই মদতদাতা হিসাবে তারা কাজ করত। পাক মদতপুষ্ট দুই ধৃত বাব্বার খালসা ইন্টারন্যাশনালের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
In an intelligence based operation, Amritsar Rural Police, in close coordination with central agencies, apprehends two terror operatives Mehakdeep Singh @ Mehak and Aditya @ Adhi from #Amritsar and recovers one Rocket Propelled Grenade (#RPG).
Preliminary investigation reveals… pic.twitter.com/lBH3RXW60Z
— DGP Punjab Police (@DGPPunjabPolice) October 21, 2025
হরপ্রীত সিং ওরফে ভিকি নামে একজনের সঙ্গেও যুক্ত ছিল, যে বর্তমানে ফিরোজপুর জেলে বন্দি রয়েছে। জেল থেকে বসেই এই চক্র চালাত।
জানা গিয়েছে, পাক জঙ্গিরা টাকার লোভ দেখিয়ে যুবকদের মগজধোলাই করে ভারতে হামলার ছক করছিল। যে আরপিজি উদ্ধার করা হয়েছে, তা দেশে জঙ্গি হামলার জন্যই ব্যবহার করার উদ্দেশ্য ছিল। অমৃতসরে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। গোটা নেটওয়ার্কের খোঁজে তল্লাশি চলছে। ড্রোনে চাপিয়ে সীমান্ত পেরিয়ে এইসব অস্ত্র পাঠায় পাকিস্তান, দাবি পুলিশের। জঙ্গিদের প্রলোভনের ফাঁদে পা না দিতে পাঞ্জাবের যুবকদের সতর্ক করেছে পুলিশ।