Murshidabad: বাংলাদেশিকে এনে ভারতে থাকতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ - Bengali News | 2 arrested for allegedly bringing Bangladeshi nationals to India to stay - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: বাংলাদেশিকে এনে ভারতে থাকতে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ – Bengali News | 2 arrested for allegedly bringing Bangladeshi nationals to India to stay

Spread the love

মুর্শিদাবাদে গ্রেফতার ২Image Credit: Tv9 Bangla

মুর্শিদাবাদ: সীমান্তে অব্যহত পাচার। কখনও সোনা, কখনও রূপো, কখনও আবার মাদক পাচারের অভিযোগ উঠেছে। এই সবের মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল।

জানা গিয়েছে, এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালালকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মারুফ আলি। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। এছাড়া ধৃত ভারতীয় দালালের নাম আনসার আলি। বাড়ি লালগোলা থানার অন্তর্গত রামনগরের এলাকায়।

জানা গিয়েছে, রানিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল এদের ব্যাপারে। এরপর গতকাল রাতে রানিনগর থানার অন্তর্গত কাতলামারী গ্রাম পঞ্চায়েতের ডিগ্রি এলাকায় অভিযান চালায় তারা। পরবর্তীতে দুই ব্যক্তিকে আটক করেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের একজনের বাড়ি বাংলাদেশে। আর এক একজনের ভারতে। এরপর দুইজনকে গ্রেফতা করে।

পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিকে এখানে ক্রমাগত সাহায্য করেছিল এই ভারতের বাসিন্দা। তিনি আবার লালগোলায় থাকেন। আজ ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এখানে উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে পরিচালিত অভিযানে বিএসএফ সদস্যরা একজন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে। তারপর অভিযুক্তের কাছ থেকে ৫৭৯ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬.৫০ লক্ষ। পরে তাদের আটক করা হয়। এরপর স্থানীয় থানার হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *