SIR: গঙ্গার পাড়ে গড়াগড়ি খাচ্ছে একটার পর একটা ভোটার কার্ড, SIR-এর আবহে হইচই – Bengali News | Voter cards are rolling one after another on the banks of the Ganges there is a commotion in the air about SIR Hooghly
হুগলি: রাজ্যজুড়ে এসআইআর-এর (SIR) আবহ চলছে। তার মধ্যে চাঞ্চল্যকর ঘটনা। গঙ্গার পাড়ে লুটোপুটি খাচ্ছে ভোটার তালিকা। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার হুগলির চুঁচুড়া রূপনগর মাঠে গঙ্গার পাড়ে নির্জন জায়গায় গুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকতে দেখা যায়। আর তারপর থেকেই ছড়ায় তুমুল চাঞ্চল্য। জানা গিয়েছে, হুগলির জেলা শাসক দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিয়েছে তা অবশ্য জানা যায়নি।
বস্তুত, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যেই কমিশন এসআইআর করতে পারে বাংলায় তেমন আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চলছে এই বিষয়ে। শাসক তৃণমূলের দাবি, বৈধ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনও ভাবেই মানা হবে না। আবার বিজেপির দাবি, এসআইআর (SIR)- এ ভুয়ো মৃত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে তাতেই আশঙ্কিত হয়ে পরেছে শাসক তৃণমূল। এসআইআর (SIR) ম্যাপিং শুরু হয়েছে।
২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কাজ শুরু করেছেন বিএলওরা (BLO)।বিজেপি নেতা স্বপন পাল বলেন, “ভোটার তালিকা কোনও সালের দেখা প্রয়োজন।এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হল সেটা প্রশাসক দেখুক।” একই দাবি রূপনগর মাঠে ঘুরতে আসা মানুষদের। তাঁরাও প্রশ্ন তুলছেন, কে বা কারা এতগুলো ভোটার কার্ড গঙ্গার ধারে ফেলে রেখেছে? গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখুক।