Murshidabad: টয়লেটটা সরিয়ে নিতে বলায় সোজা হাঁসুয়ার কোপ! দিনদুপুরে চাঞ্চল্যকর ঘটনা রানিনগরে - Bengali News | Tmc panchayat members husband attacked in murshidabad raninagar - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: টয়লেটটা সরিয়ে নিতে বলায় সোজা হাঁসুয়ার কোপ! দিনদুপুরে চাঞ্চল্যকর ঘটনা রানিনগরে – Bengali News | Tmc panchayat members husband attacked in murshidabad raninagar

Spread the love

রানিনগর: তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে হাঁসুয়ার কোপ! মুর্শিদাবাদের রানিনগর থানার ভাটু কোমনগর এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েত সদস্যা রেহানা বিবির স্বামীকে হাঁসুয়ার কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল হামিদ নামের ওই ব্যক্তি। ঘটনার পর ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ‘পাড়ায় সমাধান’ ক্যাম্প থেকে বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী বুধবার দুপুরে কালিনগর-১ পঞ্চায়েতের ভাটু কোমনগর এলাকায় ইঞ্জিনিয়ারের সঙ্গে রাস্তার মাপজোপ দেখতে গিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী আব্দুল হামিদ।

সেখানে রাস্তার মাপজোপ করার সময় মাসাদুল ইসলাম নামের এক ব্যক্তি রাস্তা লাগোয়া নতুন টয়লেট তৈরি করছিলেন। সেই সময় তাঁকে একটু দূরে সরিয়ে টয়লেট তৈরি করার করার অনুরোধ জানান আব্দুল হামিদ। তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর আচমকা আব্দুল হামিদকে হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনায় আব্দুল হামিদ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসাদুল ইসলাম পলাতক। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *