Chanakya Niti: এই ৫ নিয়ম মানলে মা লক্ষ্মী আসবেন আপনার ঘরে, বলে গিয়েছেন আচার্য চাণক্য – Bengali News | Acharya Chanakya says that if you follow these rules at home, then prosperity will prevail
এই ৫ নিয়ম মানলে মা লক্ষ্মী আসবেন আপনার ঘরে, বলে গিয়েছেন আচার্য চাণক্য
সকলেই চান ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মী যেন সব সময় তাঁর বাড়িতে বাস করুন। একবার লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারেন যে, তাঁর বাড়িতে ধন সম্পদ এবং অর্থের অভাব হবে না। একইভাবে, যদি আপনিও চান যে লক্ষ্মী দেবী আপনার বাড়িতে আসুক এবং আপনার বাড়িতে ধন সম্পদ এবং সমৃদ্ধি বাস করুক, তা হলে নিজের বাড়িতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। এমনটাই বলে গিয়েছেন আচার্য চাণক্য (Acharya Chanakya) বলেছেন। চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য কী কী নিয়ম মেনে চলা উচিত।
যদি সম্পদের দেবী লক্ষ্মী আমাদের সঙ্গে থাকেন, তা হলে যে কারও জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। যদি তিনি সন্তুষ্ট হন এবং তাঁর আশীর্বাদ মেলে, তা হলে দরিদ্রতম ব্যক্তিও ধনী হয়ে উঠতে পারে। এবং তাঁর জীবনেও সুখ বিরাজ করবে। কিন্তু দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুবই কঠিন। তিনি সহজে কারও দ্বারা তুষ্ট হন না। এর জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। যদি আপনি বাড়িতে সেই নিয়মগুলি অবিরত পালন করা হয়, তা হলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন।
আচার্য চাণক্যর মতে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে যে নিয়মগুলি মেনে চলতে হবে, সেগুলি হল:-
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা:
বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, যদি আপনার ঘর পরিষ্কার থাকে এবং আপনি পবিত্র থাকেন, ঈশ্বরের ধ্যান করেন, তা হলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে আসবে। এই ধরনের বাড়িতে অর্থ, সম্পদ বা আর্থিক সমস্যা থাকবে না। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে চান, তা হলে আপনার ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত।
বাড়িতে আসা অতিথিদের সম্মান করা:
‘অতিথি দেব ভব’ এ কথা অনেকেরই জানা। যার অর্থ, অতিথি ঈশ্বরের সমতুল্য। অতএব, যদি কেউ আপনার বাড়িতে আসে, তা হলে তাঁদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা উচিত। তাঁদের সঙ্গে অপমানজনক আচরণ করবেন না। তা হলে দেবী লক্ষ্মীর ক্রোধের শিকার হবেন। তাই চাণক্য বলে গিয়েছেন যে, সম্মান এবং সম্পদ সেই বাড়িতে থাকে যেখানে অতিথিদের সম্মান এবং আতিথেয়তার সঙ্গে আচরণ করা হয়।
খাবার নষ্ট না করা:
যারা খাবার নষ্ট করে তাঁদের উপর দেবী লক্ষ্মী ক্রোধ করেন। অতএব, কোনও ব্যক্তির কখনই খাবার নষ্ট না করা উচিত নয়। যদি কারও পাতে কোনও খাবার অবশিষ্ট থাকে, তা হলে সেটি নষ্ট না করে পশু বা পাখিদের খাওয়াতে পারেন। চাণক্য বলে গিয়েছেন, যেসব বাড়িতে খাবার নষ্ট হয় না, সেখানে অর্থের কোনও সমস্যা থাকে না।
দান:
চাণক্য বলে গিয়েছেন, যেসব বাড়ির সদস্যর দান করেন, তাঁরা অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। অন্যদের সাহায্য করলে যে কোনও ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ পান। তাই সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করা।
সংযম এবং শৃঙ্খলা:
যে বাড়িতে সংযম এবং শৃঙ্খলা রয়েছে সেখানে ইতিবাচক শক্তি থাকে। কারণ সেই বাড়ির লোকজন অর্থ সঠিকভাবে ব্যবহার করতে জানে। অতএব, প্রত্যেকের উচিত সর্বদা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা। যে ব্যক্তি যত বেশি সংযমী এবং শৃঙ্খলাবদ্ধ থাকবেন, তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ তত বেশি পাবেন।