'আমাকে বাঁচাতে দিন!' মা-বাবার সঙ্গম মন্তব্যে ইউটিউব হারিয়ে সুপ্রিম কোর্টে কাতর আর্জি রণবীরের, আদালত কি শুনল? - Bengali News | Supreme court allows ranveer allahbadia to resume show - 24 Ghanta Bangla News
Home

‘আমাকে বাঁচাতে দিন!’ মা-বাবার সঙ্গম মন্তব্যে ইউটিউব হারিয়ে সুপ্রিম কোর্টে কাতর আর্জি রণবীরের, আদালত কি শুনল? – Bengali News | Supreme court allows ranveer allahbadia to resume show

Spread the love

মা-বাবার সঙ্গমে সন্তানের যোগ! রিয়্যালিটি শোয়ে এমন মন্তব্য করে বড়সড় বিপাকে পড়েছেন বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রাহুল এলাহাবাদিয়া। দেশের নানাপ্রান্তে তাঁর বিরুদ্ধে এফআইআর হতেই, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন রণবীর। এই মামলায়, সুপ্রিম কোর্ট রণবীরকে তুমুল ভৎর্সনা করে, নোংরা, বিকৃত মনষ্ক বলে তুলোধনা করেছিল। সঙ্গে স্পষ্ট জানিয়েছিল ইউটিউবে নতুন ভিডিও আপলোডে নিষেধাজ্ঞা থাকবে। সেই নিষেধাজ্ঞা ওঠাতেই সম্প্রতি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রণবীর। আদালতের কাছে রণবীর কাতর আবেদন করে বলেন, এই ইউটিউবি তাঁর একমাত্র বেঁচে থাকার তাগিদ। রোজগারের পথ। তাই তাঁকে ইউটিউবে শো চালাতে অনুমতি দেওয়া হোক।

সোমবার সুপ্রিম কোর্ট রণবীরের এমন আবেদন শুনেছেন। তবে তাঁকে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে ইউটিউবে ভিডিও আপলোডের সময় যেন, শালীনতা বজায় থাকে। এমন কোনও মন্তব্য যেন না করা হয়, যাতে ভারতীয় সংস্কৃতিতে আঘাত লাগে। নাহলে, আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল, রণবীরের এহেন মন্তব্য অত্যন্ত নোংরা মানসিকতার প্রতিফলন। বাকস্বাধীনতা থাকলেই, এই ধরনের কথা বলা যায় না। এই ধরনের মন্তব্য ভারতীয় সংস্কৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

মা-বাবার সঙ্গম দেখবে সন্তান! এমন এক অশ্লীল মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রে বিয়ারবাইসেপ খ্যাত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর এই এক মন্তব্য নিয়ে শুধু সোশাল মিডিয়া নয়, সংসদেও ঝড় উঠেছিল। এমনকী, রণবীরের বিরুদ্ধে এফআইআরও করা হয়। তবে এসব কাণ্ডের পর সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করে ক্ষমাও চেয়েছেন রণবীর। তাতে কি আর বিতর্ক থামে? থামেনি। রণবীরকে নিয়ে নানা মহলেই মেতে উঠেছে নানা সমালোচনায়। তবে জানেন কি? রণবীরকে ঘিরে এত বিতর্ক হলেও, তাঁর ব্যাঙ্ক ব্য়ালেন্সে কিন্তু কোনও ছাপ নেই। বরং লোকে বলছে, এই নতুন বিতর্ক রণবীরকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *