Jaish-e-Mohammed: কত মিথ্যা বলবে পাকিস্তান? মহিলাদের জন্য জিহাদি কোর্স শুরু করছে জইশ, ফি ৫০০ টাকা! – Bengali News | In Pakistan Jaish e Mohammed Launches Online ‘Jihadi Course’ For Women, Fees 500 PKR, Who is Training Them?
এবার মহিলা জঙ্গি তৈরি করবে মাসুদ আজহার?Image Credit: X
ইসলামাবাদ: পাকিস্তানে আবার গজিয়ে উঠছে মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানে ঢুকে জইশের ঘাঁটি ধ্বংস করে এলেও, আবার মাথাচাড়া দিয়ে উঠছে তারা। রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি সংগঠনের মহিলা শাখাও তৈরি করছে তারা। এবার সেই জামাত-উল-মুমিনাত সম্পর্কে নানা চাঞ্চল্য়কর তথ্য সামনে এল।
এনডিটিভি-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, জইশের মহিলা শাখা ইতিমধ্যে অনলাইন ট্রেনিং কোর্স শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে তুফাত-আল-মুমিনাত। এই অনলাইন উদ্যোগে একদিকে যেমন মহিলাদের এই জঙ্গি সংগঠনে নিয়োগ করা হচ্ছে, তেমনই জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য় অর্থ সংগ্রহও করা হচ্ছে।
কী হবে এই অনলাইন কোর্সে?’
মূলত জইশ নেতাদের পরিবারের মহিলা সদস্যরা বাকি মহিলাদের ইসলাম ও জিহাদ সংক্রান্ত নিজেদের দায়িত্ব-কর্তব্য শেখাবেন। মাসুদ আজহার ও তাঁর সঙ্গীদের পরিবারের মহিলারা এই কর্মকাণ্ডে জড়িত। অনলাইনে মহিলাদের নিয়োগ প্রক্রিয়া চলবে, যা শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে।
প্রতিদিন ৪০ মিনিটের লেকচার দেওয়া হবে। জইশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার ও সামাইরা আজহার বাকি মহিলাদের উৎসাহিত করবে জামাত-উল-মুমিনাতে যোগ দিতে। সূত্রের খবর, জামাতের দায়িত্ব দেওয়া হয়েছে সাদিয়া আজহারকে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরে যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভাওয়ালপুরে জইশের সদর দফতরে এয়ারস্ট্রাইক চালায়, যাতে মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য মারা গিয়েছিল, তাতে সাদিয়ার স্বামী ইউসুফ আজহারও ছিল।
অন্যদিকে, পহেলগাঁও হামলার অন্যতম হামলাকারী উমর ফারুকের স্ত্রী আফরির ফারুককেও জামাত-উল-মুমিনাতে যোগ দেওয়ানো হয়েছে।
মাসুদ আজহার নিজেও পাকিস্তানে ফের জঙ্গি সংগঠন তৈরি করার কাজে লেগে পড়েছে। তিনি ফের মারকাজ তৈরির জন্য পাকিস্তানি মুদ্রায় ৫০০ টাকা (ভারতীয় মুদ্রায় ১৫৬ টাকা) করে মহিলাদের কাছ থেকে সংগ্রহ করছেন কোর্সে ভর্তি হওয়ার জন্য। অনলাইনে এর জন্য ফর্ম ফিলআপও করা হয়েছে। এই অনলাইনে ফর্ম ফিলআপ করানোর পিছনেও একটি কারণ আছে। গোটা প্রক্রিয়াই অনলাইনে করা হচ্ছে কারণ মহিলাদের একা বেরনো অনুচি বলে মনে করা হয় সেখানে।