Fighter Jet: গাড়ির মতো মাঝরাস্তায় তেল ভরা যায় বিমানেও, উড়তে উড়তে ‘রিফুয়েলিং’-এর খরচ কত জানেন? – Bengali News | Fighter Jet: Like a Car, an Fighter Jet can be Refueled Mid Air. Do You Know How Much it Costs to Refuel While Flying? Mid Air Refueling
মাঝ আকাশে তেল ভরতে কত খরচ?Image Credit: Zhang Xiangyi/China News Service/VCG via Getty Images
বর্তমানে যুদ্ধে ফাইটার জেট খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। আকাশ থেকে এই যুদ্ধবিমানের সাহায্যে বোমা বা মিসাইলের মাধ্যমে মাটিতে থাকা কোনও কিছুকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া খুবই সহজ। ফলে, মুহূর্তে যুদ্ধের রঙ বদলে দিতে পারে তারা। আর আধুনিক প্রজন্মের যুদ্ধবিমানগুলো যাতে আকাশে অনেকক্ষণ উড়তে পারে তার জন্য উড়তে উড়তেই ফেল ভরা যায় এই বিমানে। একে বলা হয়, ‘মিড এয়ার রিফুয়েলিং’।
কিন্তু এই মাঝ আকাশে তেল ভরা কি খুবই সহজ? আসলে, মাঝ আকাশে তেল ভরতে হলে, প্রথমেই দরকার একটি ট্যাঙ্কার বিমানের। এই বিমান থেকে একটি তেলের পাইপ বেরিয়ে আসে আর ফাইটার জেটের সামনের অংশে থাকা একটা সরু পাইপের মতো জিনিসে গিয়ে তা আটকে যায়। আর সেখান দিয়েই হয় তেল সরবরাহ।
কিন্তু খরচ কত? সাধারণত, আমেরিকার এফ ১৬ ‘ফাইটিং ফ্যালকন’ যুদ্ধবিমান ঘন্টায় ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ডলারের তেল পোড়ায়। যা ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ৬৫ হাজারের মধ্যে। আর সেই বিমানেই যদি মাঝ আকাশে তেল ভরা হয় তাহলে তেলের খরচ গিয়ে দাঁড়াতে পারে ১৪ হাজার ডলারে। মানে ভারতীয় টাকায় ১২ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি।
লকহিড মার্টিনের এই এফ ১৬ ব্যবহার করে পাক বায়ুসেনা। তবে ভারতের কাছে থাকা ফরাসি রাফাল, সুপার সুখোই বা সু ৩০ এমকেআই বা দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস কিন্তু এইভাবে মাঝ আকাশে তেল ভরতে সক্ষম। ফলে, নয়াদিল্লি চাইলেই দূরের কোনও অংশে কোনও আক্রমণের পরিকল্পনা করতেই পারে।
এই মাঝ আকাশে জ্বালানি ভরার ক্ষেত্রে সবচেয়ে বড় খরচ হল ওই তেলের ট্যাঙ্কার ও তার রক্ষণাবেক্ষণ। এমন একটি ট্যাঙ্কারের দামই হতে পারে ৫০ থেকে ৭০ লক্ষ ডলার। আর এর উপর রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ভরার যে খরচ, সব মিলিয়ে এই প্রক্রিয়াটি অত্যন্ত বায়বহুল হয়ে যায়।