Bhangar: ভাঙড় আছে ভাঙড়েই, ISF-TMC কর্মীদের সংঘর্ষে উত্তেজনা, পরস্পরকে তোপ নওশাদ-শওকতের - Bengali News | Clash between TMC and ISF supporters in Bhangar - 24 Ghanta Bangla News
Home

Bhangar: ভাঙড় আছে ভাঙড়েই, ISF-TMC কর্মীদের সংঘর্ষে উত্তেজনা, পরস্পরকে তোপ নওশাদ-শওকতের – Bengali News | Clash between TMC and ISF supporters in Bhangar

Spread the love

কী বলছেন নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লা?Image Credit: TV9 Bangla

ভাঙড়: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে ভাঙড়কে। তারপরও যেন ভাঙড় রয়েছে ভাঙড়েই। বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আইএসএফ ও তৃণমূমের মধ্যে সংঘর্ষে আবারও উত্তেজনা ছড়াল ভাঙড়ে। মঙ্গলবার রাতে ভাঙড়ের ২ নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে, আইএসএফ কর্মীদের গালাগালি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে পরস্পরকে তোপ দেগেছেন দুই দলের নেতারা।

গতকাল শানপুকুর অঞ্চলের মাঝেরআইট এলাকায় একটি পার্টি অফিস উদ্বোধনে এসেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক। অভিযোগ, সেই সময় রাস্তার ধারে একটি মাচায় বসে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং মাচাটি ভাঙচুর করা হয়। ঘটনায় দু’জন তৃণমূল কর্মী আহত হন বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

নুরুল ইসলাম নামে আক্রান্ত এক তৃণমূল কর্মীর অভিযোগ, “সন্ধেবেলা আমরা মাচায় বসেছিলাম। নওশাদ সিদ্দিকী মিছিল করে যাচ্ছিলেন। নওশাদ সিদ্দিকী চলে যাওয়ার পর আইএসএফের লোকজন এসে আমাকে বলে, তুমি গালিগালাজ করেছ। বলেই আমাকে মারধর করে। আমি তৃণমূল করি বলেই মেরেছে।”

ঘটনার খবর পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান শওকত মোল্লা। তিনি পৌঁছনোর পর এলাকায় আরও উত্তেজনা ছড়ায়। উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে বৃহস্পতিবার এলাকায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন শওকত মোল্লা। তিনি বলেন, “নওশাদ সিদ্দিকী এখানে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেদের মারধর করেছে। এই ধরনের কার্যকলাপ গতকাল থেকে করছে। আসলে ভাঙড়ে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এমন করছে আইএসএফ।”

অভিযোগ অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “কোনও ঝামেলা হয়নি। আমাদের মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। নাটক বন্ধ করা উচিত। যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তবে আমরা ছেড়ে কথা বলব না। গণতান্ত্রিক উপায়ে জবাব দেব।”

প্রসঙ্গত, সোমবার রাতেও ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙড়ের ভোগালি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে সোমবার রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে ঝামেলা বাধে। বচসা কিছু সময়ের মধ্যেই রূপ নেয় হাতাহাতির। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *