Madhya Pradesh: 'ভগবানের সঙ্গে লড়তে যাচ্ছি...', ভাইয়ের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত - Bengali News | Brother kills himself after brother's death in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Madhya Pradesh: ‘ভগবানের সঙ্গে লড়তে যাচ্ছি…’, ভাইয়ের মৃত্যুর পরই চরম সিদ্ধান্ত – Bengali News | Brother kills himself after brother’s death in Murshidabad

Spread the love

মধ্য প্রদেশ: একসঙ্গে মরব, একসঙ্গেই জন্ম নেব- এসব সংলাপ সিনেমায় চলে। তাই বলে বাস্তবে এক ভাইয়ের মৃত্য হয়েছে বলে আর এক ভাই নিজেই মৃত্যুর পথ বেছে নিল! এই দৃশ্য খুব বেশি দেখা যায় না। মধ্যপ্রদেশের ছত্রপুরের ঘটনা। ছত্রপুরে। সুইসাইড ভিডিও নোট রেখে গেলেন ভাই, বলে গেলেন মৃত্যুর কারণ।

সিনেমার গল্পের মতো শোনালেও এটা বাস্তবেরই ঘটনা। ঘটনাটি ঘটেছে সিটি কোতোয়ালি থানা এলাকার জাতীয় সড়কের কাছে। মঙ্গলবার সকালে ২৫ বছর বয়সী রাজেশ মিশ্র নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। মৃত্যুর ঠিক আগে, তিনি একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন, “আমার ভাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি ঈশ্বরের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই আবার জন্মাব।” ভিডিয়ো নোটে রাজেশ উল্লেখ করেছেন, তাঁর ভাইয়ের মৃত্যু সহ্য করতে পারছেন না তিনি, মেনে নিতে পারছেন না। তাই নিজের মৃত্যুর পথ বেছে নিচ্ছেন।

পুলিশ ভিডিয়োটি খতিয়ে দেখেছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, মৃতের ভাই ধীরেন্দ্র উত্তর প্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। সম্প্রতি সাতনা জেলার মাইহার তিগেলার কাছে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ধীরেন্দ্রর। রাজেশ ও ধীরেন্দ্র ছিলেন তুতো ভাই। রাজেশ গভীরভাবে আহত হয়েছিলেন এবং এই শোকে চরম পদক্ষেপ করে ফেলেন তিনি। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *