BSNL-র দিওয়ালি বোনানজা অফার, মাত্র ১ টাকাতেই পান ১ মাসের জন্য ফ্রি 4G পরিষেবা! – Bengali News | BSNL Diwali Bonanza Offer, Get 1 month Free 4G Service for just 1 rs
নয়া দিল্লি: দীপাবলিতে বাম্পার অফার। দেশের সরকারি টেলিকম নেটওয়ার্ক ভারত সঞ্চার নিগম লিমিটেড আনল এক দারুণ অফার আনল। ১ মাসের জন্য় পাবেন বিএসএনএলের মোবাইল পরিষেবা। এর জন্য খরচ করতে হবে মাত্র ১ টাকা।
‘দিওয়ালি বোনানজা’ নামে এই অফারে বিএসএনএল গ্রাহকরা ১ মাসের জন্য মোবাইল পরিষেবা পাওয়া যাবে। ১৫ অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে। চলছে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। উন্নত মেক ইন ইন্ডিয়া ৪জি নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে।
কী কী সুবিধা পাওয়া যাবে?
- আনলিমিটেড ভয়েস কলিং
- প্রতিদিন ২ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা
- প্রতিদিন ১০০টি এসএমএস
- বিনামূল্যে সিম কার্ড। এর জন্য কেওয়াইসি (KYC) প্রয়োজন।
BSNL-র অধিকর্তা বলেছেন, “বিএসএনএল (BSNL) সম্প্রতি দেশজুড়ে একটি মেক-ইন-ইন্ডিয়া, অত্যাধুনিক 4G মোবাইল নেটওয়ার্ক স্থাপন করেছে, যা আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। দীপাবলি বোনানজা প্ল্যানে ৩০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে”। এর পরও গ্রাহকরা বিএসএনএলের সঙ্গে গ্রাহকরা যুক্ত থাকবেন।
দিওয়ালি বোনানজা প্ল্যান কীভাবে পাবেন?
এক টাকায় এক মাসের এই পরিষেবা পেতে গ্রাহকদের নিম্নলিখিত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-
- প্রথমে নিকটতম বিএসএনএল (BSNL) গ্রাহক পরিষেবা কেন্দ্রে যেতে হবে এবং বৈধ KYC নথি (যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি) জমা দিতে হবে।
- KYC প্রক্রিয়া সম্পূর্ণ করে, বিনামূল্যে সিম কার্ড গ্রহণ করুন।
- আপনার মোবাইল ফোনে সিম কার্ডটি ঢোকান এবং সিম অ্যাক্টিভেট করুন। ৩০ দিনের জন্য এই বিনামূল্যে পরিষেবা চালু হবে।
- যেকোনও ধরনের সহায়তার জন্য গ্রাহকরা BSNL হেল্পলাইন নম্বর 1800-180-1503-এ যোগাযোগ করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in-এ ক্লিক করে তথ্য জানতে পারেন।