তেলের দাম কমতেই স্বস্তি বাজারে, ৪১ পয়সা বাড়ল রুপির দর - 24 Ghanta Bangla News
Home

তেলের দাম কমতেই স্বস্তি বাজারে, ৪১ পয়সা বাড়ল রুপির দর

Spread the love

ডলারের তুলনায় সোমবার ৪১ পয়সা শক্তিশালী হয়ে ৯৬.১৫-এ লেনদেন শুরু করেছে ভারতীয় রুপি। প্রায় দু’মাসের মধ্যে এটি রুপির সবচেয়ে বড় একদিনের ওপেনিং গেন। গত শুক্রবার ডলারের সাপেক্ষে রুপির ক্লোজ়িং হয়েছিল ৯৬.৫৬-এ।

আমেরিকা ও ইরান সাময়িক ভাবে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ কমে ব্যারেলপিছু ৯৩ ডলারের আশপাশে নেমে এসেছে। এর ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিদেশি লগ্নির প্রবাহও রুপিকে সমর্থন করেছে।

গত ২৪ জুলাই রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)-এর সম্ভাব্য ডলার বিক্রির জেরে রুপির আরও বড় পতন রোখা সম্ভব হয়েছিল। ওই দিন রুপি একসময় ৯৬.৮৬-এ নেমে গেলেও পরে ঘুরে দাঁড়ায়।

সিআর ফরেক্স অ্যাডভাইজ়ার্সের ম্যানেজিং ডিরেক্টর অমিত পাবারি বলেন, প্রকৃত শান্তি আলোচনা শুরু হলে রুপি আরও ৩০-৫০ পয়সা পর্যন্ত শক্তিশালী হতে পারে। আপাতত ৯৫.৯০-৯৬ টাকার স্তরকে গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *