Paschim Bardhaman: 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি বন্ধ করলেন গ্রামবাসীরা - Bengali News | Villagers stop 'Amader para, amader samadhan' program in Asansol - 24 Ghanta Bangla News
Home

Paschim Bardhaman: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি বন্ধ করলেন গ্রামবাসীরা – Bengali News | Villagers stop ‘Amader para, amader samadhan’ program in Asansol

গ্রামবাসীদের বিক্ষোভImage Credit: TV9 Bangla

আসানসোল: আগে এলাকার পানীয় জলের সমাধান করতে হবে,  তারপর ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করতে দেওয়া হবে। কার্যত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আসা সরকারি আধিকারিকরা। আসানসোল পৌরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটির হাতিনল গ্রামের ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, গত দু’বছর ধরে পানীয় জলের সঙ্কট রয়েছে এলাকায় কোন সমাধান হয়নি। মঙ্গলবার হাতিনল গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সরকারি আধিকারিকরা শিবিরে এলেও কার্যত বসে থাকতে হয়। যদিও শিবির সরকারি আধিকারিকরা বসলেও গ্রামের কোনও মানুষ অংশগ্রহণ করেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ পৌঁছয়। যদিও এলাকার জল সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর। এক গ্রামবাসীর বক্তব্য, ” এলাকায় জল সমস্যার সমাধান করুন. তারপর শিবির করবেন।” পুরনিগমের ইঞ্জিনিয়াররা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত না করতে পারায় বন্ধই থাকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।

বিজেপি জেলা কমিটির সদস্য অমিত গড়াই বলেন, ” ন্যূনতম পরিষেবা না দিয়ে নীল সাদা প্যান্ডেল করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে শুধু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা হওয়ারই ছিল।”

তৃণমূল কাউন্সিলর তারকনাথ ধীবর বলেন, “গ্রামবাসীদের বক্তব্য সঠিক। এই এলাকার পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা হচ্ছে। এলাকাবাসীদের দুর্ভোগ হচ্ছে। আমরা গুরুত্ব দিয়েই বিষয়টি দেখছি। দ্রুত সমস্যার সমাধান হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *